• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

গাজীপুরে এবি শ্রমিক পার্টির উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১০০ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : অদ্য রবিবার (২৩ মার্চ) গাজীপুরে আমার বাংলাদেশ শ্রমিক পার্টি’র উদ্যোগে গাজীপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ অডিটরিয়ামে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিক নেতা মো. রওশন আলীর সভাপতিত্বে ও এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগর এর যুগ্ম সদস্য সচিব মো. শহিদুল ইসলাম খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতৃ আজিজা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক নেতৃ আজিয়া সুলতানা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আগামী দিনগুলোতে আপনারা এবি শ্রমিক পার্টির সাথে থাকবেন যাতে করে আমরা আপনাদের অধিকার আদায়ে সচেষ্ট থাকতে পারি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহ-জলবায়ু ও সমুদ্র সম্পদ বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল মো. হুমায়ুন কবির।

প্রধান বক্তা প্রিন্সিপাল হুমায়ুন কবির বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে আমরা দুনিয়ায় কল্যাণ ও পরকালীন মুক্তি পেতে পারি। হাদিসে আছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করে দাও। এবি শ্রমিক পার্টি শ্রমিকদের সেই অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক শেখ মোহাম্মদ ইকবাল হোসেন ও রিয়াল ফুড অ্যান্ড কনজ্যুমার প্রডাক্ট এর প্রোপ্রাইটর মো. মফিজুল ইসলাম খান মিরাজ, এবি পার্টি গাজীপুর সদর মেট্রো থানার সদস্য সচিব মাওলানা শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আহসান হাবীব ইমরোজ, নজরুল ইসলাম বাবু, এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগরের সদস্য সালেহা সুলতানা সীমা, মো. মুকুল হোসেন, আব্দুর রহমান, সুভাষ চন্দ্র, রবীন্দ্র দে, আনিসুর রহমান, মোতাহার হোসেনসহ এবি পার্টির স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.