• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

গাজীপুরের কাপাসিয়া থানার উদ্যোগে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ৮৩ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার : এবি পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১১ মে রবিবার বিকাল পাঁচটায় গাজীপুর মহানগর প্রেসক্লাবে এক মতবিনিয় সভা ও কেক কাটা অনুষ্ঠান পালিত হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “রক্তের দামে কিনেছি স্বপ্ন, সাহসী ভোর, সম্মুখে জয়, কাটবে এবার বৈষম্য ঘোর” -এই স্লোগানকে ধারণ করে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

এবি পাটি গাজীপুর জেলা ও মহানগর এর সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি এম আমজাদ খান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির জলবায়ু ও সমুদ্র সম্পদ বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল হুমায়ুন কবির, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীর, এডভোকেট দেবাশীষ রায়, বাসন মেট্রো থানার সদস্য সচিব মমিন মিয়া, কাপাসিয়ার সংগঠক মিজানুর রহমান, আলমগীর ওয়েছী প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে এম আমজাদ খান বলেন, আমরা এমন একটি সময় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি যখন আওয়ামী লীগ নামক একটি রাজনৈতিক দল যেটিকে আমরা ‘ফ্যাসিস্ট লীগ’ বলে থাকি, সেই দলটির সকল প্রকার কার্যাবলী গতকাল নিষিদ্ধ হয়েছে। আমরা বিশ্বাস করি, সামনে এক মাসের মধ্যে দলটি পুরোপুরি নিষিদ্ধ হবে এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের পথ আরও সুগম হবে।”

এবি পার্টি মনে করে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমেই আমাদের রাজনৈতিক সার্থকতা।

সভাপতির বক্তব্যে এস এম ইকবাল হোসেন বলেন, এবি পার্টি কোনো গতানুগতিক রাজনৈতিক দল নয়। এবি পার্টি দেশের সকল রাজনৈতিক দলের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করেছে। দলটি অচিরেই দেশের রাজনৈতিক চেহারা পাল্টে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ।

মতবিনিময় শেষে কেককাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.