• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

শ্রীপুরের প্রহলাতপুরে অধ্যাপক ডা. রফিকুল ইসলামের ব্যাপক গণসংযোগ

Reporter Name / ৭৮ Time View
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

এম. আমজাদ খান : বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শ্রীপুরের কৃতি সন্তান অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাতপুর ইউনিয়নের ফাউগান বাজারে ব্যাপক জনসংযোগ ও মিছিল করে ফাউগান উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করেন ১৯ নভেম্বর বিকেলে। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আপনাদের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছিল। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে আজ আমরা মুক্ত স্বাধীন। আগামী দিনে আপনারা আপনাদের মূলবান ভোটাধীকার প্রয়োগ করে জনগনের নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসাবেন।

তিনি আরো বলেন, এই গ্রামের বহুলোক আমার সাথে জেলে ছিল আওয়ামীলীগের ভুয়া মামলার কারণে। আজ তাদের কথা মনেপড়ছে , আমরা এর জবাব দিবো ব্যালটের মাধ্যমে।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রহলাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ আকন্দ, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন, সাবেক ছাত্রনেতা মাসুম, স্বেচ্ছাসেবক দলের শ্রীপুর উপজেলার যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, জেলা যুবদল সদস্য মশিউর রহমান লিটন, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাহীন, শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক সদস্য আলী আকবর, যুবদল নেতা আব্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুমন শিকদার, শ্রীপুর উপজেলার ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন রাকিব, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, প্রহলাদপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমানুল্লাহ খন্দকার, প্রহলাতপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী, সাবেক ছাত্রদল নেতা মতিন, প্রহলাতপুর ইউনিয়ন ওলামা দলের সভাপতি জজ মিয়া, ভাওয়াল গড় ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক রবিন, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের

সভাপতি যথাক্রমে আবুল হোসেন, স্বপন ফকির, আবু তাহের আকন্দ , লিয়াকত, ইজ্জত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.