• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে পর্যটন সেবায় সাদাপাথর পরিবহনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক বাস জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ১১নং শরিফগঞ্জ ইউনিয়নে সভা অনুষ্ঠিত জোরালো জনসমর্থন পেতে আগাম নির্বাচন ডাকতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইনসাফ প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য: আলী রীয়াজ লালমনিরহাটে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার জামায়াতে ইসলামী’র প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা আরইউজের আয়োজনে শুরু হলো মিডিয়া কাপ-২০২৬ অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ রাঙামাটিতে গাছ বোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত-২, আহত-১
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

সাফজয়ি রাঙামাটির তিন কৃতি নারী ফুটবলারকে জমকালো আয়োজনে সংবর্ধনা

Reporter Name / ১১৫ Time View
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

আলমগীর মানিক, রাঙামাটি : পরপর দু,বার সাফ জয় করে দেশের সুনাম সমৃদ্ধি করার পেছনে রূপনা, ঋতু কিংবা মনিকা চাকমার অবদান প্রশংসনীয়। তাদের সাফল্যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে রাঙামাটি জেলার নামও ঝলমল করছে সমানতালে। তাদের এই সাফল্য গাঁথা গল্প এখন পাহাড়ি জেলা রাঙামাটির আনাচে কানাচে বিস্তৃত।

রাঙামাটির পরিচিতি এখন রূপনা, ঋতু বা মনিকার জেলা নামেই। দেশ ও দেশের বাইরের ক্রীড়াঙ্গনে প্রতিভার স্বাক্ষর রাখা এবং জেলার নাম উজ্জল করা তিন ফুটবলকন্যা রূপনা, ঋতু ও মনিকাকে শনিবার জাকঁঝমকপূর্ন আয়োজনে সংবর্ধনা দিয়েছে রাঙামাটিবাসী।
উইমেন’স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের মেধাবী এই তিন কন্যাকে রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে শনিবার রাঙামাটি মারী স্টেডিয়ামে সংবর্ধনা প্রদান করা হয়।
কনিবার বেলা সাড়ে ১০টায় কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাকে করে সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রূপনাদের নিয়ে মোটর শোভাযাত্রা যোগে রাঙামাটি শহর প্রদক্ষিন করে মারী স্টেডিয়ামে নিয়ে আসা হয়।
তিন কৃতি নারী ফুটবলারকে রাঙামাটি জেলা প্রশাসন,  রাঙামাটি  সেনা রিজিয়ন, রাঙামাটি জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে  এক লক্ষ টাকা করে ও রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানসহ অন্যন্যরা সন্মানার চেক ও ক্রেষ্ট তুলে দেন।
পরে রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ জেলা সর্বোস্থরের সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও সম্মান প্রদান করা হয়। এ ছাড়াও  ফিফার রেফারি ও রাঙামাটির কৃতী সন্তান জয়া চাকমাকে সম্মাননা জানানো হয়।
গত ৩১ অক্টোবর নারী সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। ফাইনালে মনিকা ও ঋতুপর্না চাকমা দুই গোলে করে এ অর্জনে বড় অবদান রাখেন। পাশাপাশি পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুন্যে সেরা খেলোয়াড় ঋতুপর্ণা ও রূপনা চাকমা সেরা গোলরক্ষক হওয়ার গৌরব অর্জন করেন। তারা তিনজনই রাঙামাটির মেয়ে এবং জাতীয় দলের হয়ে নিয়মিত ফুটবল খেলছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.