• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলের পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ বদলি; জনপ্রতিনিধিদের আনন্দ উল্লাস আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

গাজীপুরে গণতন্ত্র মঞ্চের সমন্বক হলেন নাগরিক ঐক্য গাজীপুর মহানগরের আহবায়ক ডা. রাশেদুল হাসান রানা

Reporter Name / ৯৯ Time View
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

তারেক রহমান জাহাঙ্গীর : ২৩ শে ডিসেম্বর রোজ শনিবার বিকাল ৫ টায় গাজীপুর জেলার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নাগরিক ঐক্য গাজীপুর মহানগর আহ্বায়ক ডা. রাশেদুল হাসান রানাকে গাজীপুর জেলা গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক করা হয়।

সংবাদ সম্মেলনের পরে ২০ শে ডিসেম্বর গণতন্ত্র মঞ্চের জাতীয় নেতৃবৃন্দদের নিয়ে গাজীপুরে বিশাল জনসভার আয়োজনের বিষয় প্রস্তুতি মিটিং করেন।

উক্ত সংবাদ সম্মেলনে গনসংহতি আন্দোলন গাজীপুর জেলার আহবায়ক মো. আমজাদ হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গাজীপুর জেলার আহবায়ক ফিরোজ আহমেদ, ভাসানী অনুসারী পরিষদ সদস্য সচিব আহসান হাবীব, রাষ্ট্র সংস্কার আন্দোলন গাজীপুর জেলার সভাপতি মিন্টু মিয়া ও গণসংহতি আন্দোলনের গাজীপুর জেলার সদস্য সচিব লিটন হোসেন।

গাজীপুর জেলার গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ডা. রাশেদুল হাসান রানা ও অন্যান্য নেতৃবৃন্দরা বলেন, ৩১ দফার ভিক্তিতে গড়ে ওঠা বিএনপির আন্দোলনে ছিল গণতন্ত্র মঞ্চ। ফ্যাসিবাদ পতনের আন্দোলনের গণতন্ত্র মঞ্চ গাজীপুর থেকে সক্রিয়ভাবে ভুমিকা পালন করেন। ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। মাঝে মধ্যে বিভিন্ন ইস্যুতে গার্মেন্টসে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছেন।এ বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান সংবাদ সম্মেলনে। বিশেষ করে গাজীপুরে শিল্পাঞ্চল হিসাবে গড়ে উঠেছে আর এই শিল্পকে রক্ষা করতে সকলকে সতর্ক থাকার আহ্বান করেন। ফ্যাসিবাদ আওয়ামী লীগ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে দিকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী ২০শে ডিসেম্বর গনতন্ত্র মঞ্চ এর জাতীয় নেতৃবৃন্দদে উপস্থিতে গাজীপুর জেলায় বিশাল জনসভা আয়োজন করা হবে। সকলে দলে দলে যোগদান করার জন্য আহ্বান করা হয় সংবাদ সম্মেলনে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category