আশরাফুল আহমদ, সিলেট জেলা প্রতিনিধি। সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পাশে থাকার প্রত্যয় এবং ওয়ার্ডের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ও সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব আরিফ আহমদ বাপ্পি। আজ মঙ্গলবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ আর্ত-মানবতার সেবায় তিনি নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যেতে চান এলাকা বাসীর। তিনি বলেন-” আমি আমার ওয়ার্ডের প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করছি।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্ব গৌরীপুর ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, “আমি শুধুমাত্র নির্বাচনের জন্য কাজ করছি না; বরং মানুষের বিপদে-আপদে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা করার সুযোগ পেলে আমি ৫ নং ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাবো। আমি ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করি।”তিনি আরও বলেন, “আসুন আমরা সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাই। পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গঠন করি।”
সবশেষে, তিনি ইউনিয়নবাসীর কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন এবং সবাইকে সমাজের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
You must be logged in to post a comment.