• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির। গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ভোলায় জ্বালানি সংকটের কারণে বন্ধ হওয়ার পথে দুটি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ মুন্সিগঞ্জে পাঁচ দিনব্যাপী ১২ তম কোর্স ফর রোভার মেট সম্পন্ন । পূবাইল লায়ন্স ক্লাবের উদ্যোগে দরিদ্র পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

তাকসিমের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ

Reporter Name / ৩৮৯ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম।

আবেদনে বলা হয়, তাকসিম এ খান ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট এবং অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তাকসিম এ খান যে কোনো সময় দেশত্যাগ করে আত্মগোপন করতে পারেন।

সেখানে আরও বলা হয়, গত গত ২১ আগস্ট তার বিদেশ গমনে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়। বর্তমানে এ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় তার বিরুদ্ধে আনা অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আগের ধারাবাহিকতায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তাকসিম এ খানের বিদেশ গমন স্থগিত করে নিষেধাজ্ঞা/স্থায়ী নিষেধাজ্ঞা দেয়া একান্ত আবশ্যক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category