• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির। গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ভোলায় জ্বালানি সংকটের কারণে বন্ধ হওয়ার পথে দুটি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ মুন্সিগঞ্জে পাঁচ দিনব্যাপী ১২ তম কোর্স ফর রোভার মেট সম্পন্ন । পূবাইল লায়ন্স ক্লাবের উদ্যোগে দরিদ্র পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির আশরাফুল আহমদকে সভাপতি করে জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

রাঙামাটিতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক

Reporter Name / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙ্গামাটি পৌরসভাধীন পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানের সময় এক যুবককে আটক করেছে কর্তব্যরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টা (১৩:০০ ঘটিকা) দিকে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম শফিউল বশর (১৯)। তিনি আব্দুল নবী ও আয়েশা বেগমের পুত্র। তার বাড়ি রাঙ্গামাটি কোতোয়ালি থানার পুরান পাড়া এলাকায়।

কেন্দ্রে দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে প্রিজাইডিং অফিসার টিপু সুলতানের নির্দেশে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে মোবাইল টিমের কাছে হস্তান্তর করা হয়।

রাঙামাটি কোতয়ালী থানা কর্তৃপক্ষ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ঘটনার পর কেন্দ্রের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category