নারায়ণগঞ্জ প্রতিনিধি: আজ ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার, মেনিন চাইনিজ রেস্টুরেন্ট, চাষাড়া, নারায়ণগঞ্জ এ আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও রোভার লিডার স্কাউটার মো: নবী হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের সহ-সভাপতি স্কাউটার এডভোকেট মো: নবী হোসেন, প্রধান উপদেষ্টা – আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের কমিশনার শরীফ মোহাম্মদ আরিফ মিহির, সভাপতি- আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ।
আজকের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কাউটার ইঞ্জিনিয়ার মো নিজাম উদ্দিন, উপদেষ্টা- আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি স্কাউটার এইচ এম ফারুকুল ইসলাম, গ্রুপ সম্পাদক আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ।
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের কোষাধ্যক্ষ স্কাউটার জহিরুল ইসলাম- নির্বাহী কমিটির সদস্য – আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ, স্কাউটার ফারুক হোসেন রাজু, রোভার স্কাউট লিডার- আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ। স্কাউটার মো: ফয়সাল আহম্মেদ, রোভার স্কাউট লিডার- আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ। ইফতেখার ভূঁইয়া রিদ্বীন, সিনিয়র রোভার মেট- আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপসহ সকল রোভার বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে একে অপরের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন এবং আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হয়।
You must be logged in to post a comment.