• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

কাপাসিয়া, ৬ ফেব্রুয়ারি-২০২৬ : গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসে বিএনপির হামলা ও ভাংচূরের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজারে স্থানীয় নেতাকর্মীরা জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সালাউদ্দিন আইউবীর দাঁড়িপাল্লার মিছিল বের করে। মিছিল পরবর্তী সমাবেশে বিএনপির লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা করে নির্বাচনী অফিস ব্যাপক ভাংচুর করে। তারা জামায়াতের এক কর্মীর দোকানেও হামলা চাাালিয়েল ভাংচুর ও লুটপাট করে বলে অভিযোগ উঠেছে।

হামলায় কমপক্ষে ১০জন আহত হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সহকারী কমিশনার ভূমি, সেনা বিজিবি, পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পরপরই খবর পেয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সহকারী সেক্রেটারি ইমতিয়াজ হোসেন বকুলসহ নেতৃবৃন্দ ছুটে যান এবং ক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানান।

এই ঘটনার পর জামায়াতের প্রার্থী সালাউদ্দিন আইউবী নিজের ফেসবুক লাউভে এসে পরিস্থিতি শান্ত করতে নেতা-কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান। তিনি কোন ফাঁদে পা না দেয়ার জন্য সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের শান্ত থাকার আহবান জানিয়েছেন।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা শেফাউল এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবী জানান এবং বাজারের সিসি টিভির ফুটেজ জব্দ করার দাবী করেন।

তিনি বলেন সিসি ক্যামেরা ও ভিডিওতে কারা কারা হামলা করেছে তা সুস্পষ্টভাবেই প্রমানিত। তিনি বলেন, কোন ক্রমেই প্রকৃত ঘটনা যাতে আড়াল না হয় তার জন্য প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নষ্টদের জন্য দায়ীদের চিহ্নিত করতে হবে।

তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Recent Comments

No comments to show.