• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির। গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ভোলায় জ্বালানি সংকটের কারণে বন্ধ হওয়ার পথে দুটি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ মুন্সিগঞ্জে পাঁচ দিনব্যাপী ১২ তম কোর্স ফর রোভার মেট সম্পন্ন । পূবাইল লায়ন্স ক্লাবের উদ্যোগে দরিদ্র পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির আশরাফুল আহমদকে সভাপতি করে জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ১৪১ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, গোলাপগঞ্জ : সিলেটের গোলাপগঞ্জে অসহায় গরিব শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলার পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন লন্ডন ইউকের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মো. মোরশেদ আহমেদ।

এসময় তিনি বলেন, শীতলা মানুষের মধ্যে কম্বল বিরতণ করা একটি মহৎ উদ্যোগ। মানবিক কাজ কখনো হারিয়ে যায় না। মানুষের সেবা করা একটা ইবাদত। তাই কম্বম বিতরণের মাধ্যমে আগামীদিনেও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মানবিক কাজ অব্যাহত রাখবে বলে আশা করি।

তিনি ভূয়সী প্রশংসা করে বলেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন প্রতিষ্টার পর থেকে মানবিক কাজে নিয়েজিত রয়েছে। আশা করি আগামীতে ও মানবিক কাজ গুলো অব্যাহত থাকবে।

এতে সভাপতিত্ব করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শাহ আলম।

ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জালাল উদ্দিনের পরিচালনায় প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা নুরুল ইসলাম।

সভায় প্রধান বক্তা ঢাকা প্রেসক্লাবের সদস্য ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান বলেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হয়েছে মূলত মানবিক এবং সমাজসেবামূলক কাজ করার জন্য। আমরা গত করোনা, ভয়াবহ বন্যাসহ অনেক দুর্যোগপূর্ণ মূহুর্তে আপদকালীন সময়ে মানুষের পাশে দাড়িয়েছি। আজ শীতার্ত মানুষের মধ্যে সাধ্যমত শীতবস্ত্র বিতরণ করেছি। আগামীতে আরও বড় পরিসনে মানুষের পাশে দাড়াবো।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইকবাল বলেন, আমি সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কাজ দেখে অভিভূত হয়েছি। তাদের এ ধরণের মানবিক কাজ অব্যাহত রাখার প্রত্যাশা করছি।

শাবির প্রফেসর ড. মো. খায়রুল ইসলাম বলেন, আজকে একটি মহৎ কাজে নিজে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

শাবির প্রফেসর ড. আ ফ ম বলেন, অনেকের এ ধরণের মানবিক কাজ করার ভাগ্য হয়নি। এটা চাইলেও সম্ভব নয়। আজকে যে মহৎ কাজে অংশ নিতে পেরেছি এজন্য আমার অনেক ভাল লেগেছে।

শাবির প্রফেসর জাকারিয়া, শাবির প্রফেসর ড. রেজয়ান আহমেদ, শাবির প্রফেসর ডঃ ইফতেখার আহমেদ, শাবির প্রফেসর ডঃ আশরাফ সিদ্দিকী,বিশেষ অতিথি ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা তাজুল ইসলাম তাজ, সিলেট বিভাগীয় অন্যতম সদস্য কামরান উদ্দিন বাদল, সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সার্জন, উপজেলা শাখার সহ-সভাপতি জুবের আহমদ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহান উদ্দীন নাজু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category