• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ভোলায় জ্বালানি সংকটের কারণে বন্ধ হওয়ার পথে দুটি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ মুন্সিগঞ্জে পাঁচ দিনব্যাপী ১২ তম কোর্স ফর রোভার মেট সম্পন্ন । পূবাইল লায়ন্স ক্লাবের উদ্যোগে দরিদ্র পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির আশরাফুল আহমদকে সভাপতি করে জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা। আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইল, ৩ এপ্রিল, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরণের তেলের সংকট নেই। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, সরকার আগামী তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। সেই সঙ্গে জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা।

আজ (শুক্রবার) সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, বিগত ১৭ বছরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, তবে বাস্তবে দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে।

তিনি বলেন, টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য ইতোমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কথা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category