• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী,পূর্ণমিলনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন। এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ প্রথম দিন ও ইফতার বিতরণ উদ্বোধন। আত্রাইয়ে রমজান মাস উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রয় গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ফ্রান্স প্রবাসী বিএনপির নেতা বিলাতুর রাজা ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি ভোলার ৪টি আসনে চরমোনাই পীরের দলসহ জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী রাঙ্গামাটিতে যৌথ অভিযানে মাদকসহ ৮ কারবারি আটক জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রাঙামাটিতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী,পূর্ণমিলনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন।

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

মো: নবী হোসেন, সিলেট : সিলেট, সদর, জালালাবাদ এর স্বনামধন্য বিদ্যাপিঠ এবং একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ ইং, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সাবেক শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠান, এস.এস.সি, একাডেমিক ২০২৫ ইং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, এস.এস.সি ২০২৬ ইং বিদায়ী সংবর্ধনা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারী,রবিবার, সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং ১নং জালালাবাদ ইউনিয়ন এর চেয়্যারম্যান মানিক মিয়া। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আহমদ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি আরিফুর রহমান,বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য বাবুল হোসেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অভিভাবক প্রতিনিধি আব্দুর রহমান,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হবির মিয়া, সিরাজপুর কালিরগাঁও গ্রামের ওমান প্রবাসী হাবিব মিয়া,মাস্টার জাবেদ আহমদ,ফয়সাল আহমদ,রুহুল আমিন দিনার,জসিম উদ্দিন,খালেদ আহমেদ,সালমান মিয়া,লুকমান আহমদ,মিনহাজ হোসেন নাঈম প্রমূখ।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির শুরু হয় এবং স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা নুরুজ্জামান,লাভলী বেগম,মুমিনুর রশিদ সুবেল,আফাজ্জুল ইসলাম ও শিমুল ইসলাম এবং সাংবাদিক নোমান আহমদ।

প্রধান অতিথি সহ সকল বক্তারাই স্কুলের মানোন্নয়নের জন্য আলোচনা করেন এবং এ ব্যাপারে সবাই সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। সমাপনী অনুষ্ঠানে সকল অতিথিরা শিক্ষা সামগ্রী ও পুরস্কার তুলে দেন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Recent Comments

No comments to show.