এফ আই রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে সাফজয়ী ফুটবলার মুনকি আক্তারের বাড়ি পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রাকিব হায়দার।
৩ জানুয়ারি শুক্রবার জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার সাফ জয়ী ফুটবলার কালিরহাট গ্রামের মোছা. মুনকি আক্তার এর বাড়ি পরিদর্শন শেষে কালিরহাট আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাসরত উপকারভোগীদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
এসময় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।