• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন  বিভিন্ন দূর্ঘটনায় উদ্ধার কাজে সক্রিয় ভূমিকা পালন করে আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের রোভার মো: শিফাদুল ইসলাম যুব। পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী অধিকার আদায়ের বজ্রকণ্ঠ কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। হাজীদের সেবায় দিনরাত নিয়োজিত বাংলাদেশ স্কাউটসের রোভার সদস্য বৃন্দ। জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হলেন রূপগঞ্জের ইয়াসিন আরাফাত। ভোলার ভেদুরিয়ায় নদী ভাঙন রোধে জুমার নামাজ শেষে বিক্ষোভ সব ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

টঙ্গী-জয়দেবপুর রুটে হঠাৎ বেঁকে গেছে রেল লাইন : রক্ষা পেল ১২০০ ট্রেনযাত্রী

Reporter Name / ১৪০ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

সুব্রত চন্দ্র দাস, পুবাইল, গাজীপুর মহানগর  : জয়দেবপুর রেলস্টেশনের আউটারে ব্রডগেজ রেল লাইন হঠাৎ ১০ফুট বেঁকে যায়। স্থানীয় লোকের সহায়তায় অল্পের জন্য রক্ষা পেল ১২০০ ট্রেনযাত্রী। এতে বন্ধ হয়ে গেছে টঙ্গী-জয়দেবপুর রুটের একটি লাইন।

রবিবার (২৬ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে টঙ্গী-জয়দেবপুর রেল রুটের ছোট দেওড়া এলাকায় এই ঘটনা ঘটে। এসময় রাজশাহীগামী ৭৯১ নং বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী থেকে ছেড়ে জয়দেবপুর আসার পথে লাইনের মধ্যে লাল পতাকা দেখে ট্রেনটি দ্রুত থেমে যায়।

সরেজমিনে গিয়ে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ রেললাইনের ১০ ফুটের মতো লাইন বেঁকে যায়। স্থানীয় লোকজন এটা দেখে রেলওয়ের লোকজনকে খবর দেয়। দ্রুত রেলের লোক এসে রেললাইনের ওপর লাল রংয়ের নিশান উড়িয়ে দেয়।

বেলা ২টা ১০ মিনিটের দিকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলের ১০০ গজ দূরে থেমে যায়। এতে রক্ষা পায় ১২০০ ট্রেনের যাত্রীর প্রাণ।

বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মো. মোখলেসুর রহমান বলেন, ‘লাল পতাকা দেখে আমি ট্রেনটি হঠাৎ ব্রেক করে থামাই। রেললাইনের নাট-বল্টু খুলে নেয়ার কারণে লাইনটি বেঁকে যেতে পারে। তবে তদন্তে সত্য ঘটনা বের হয়ে আসবে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ‘হঠাৎ লাইন বেঁকে যাওয়ার কারণে টঙ্গী-জয়দেবপুর রুটের একটি লাইন বন্ধ রয়েছে। অপর লাইনে ট্রেন চলছে। ক্ষতিগ্রস্ত লাইন ঠিক হওয়ার পর দুই লাইনে ট্রেন চলবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category