• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির। গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ভোলায় জ্বালানি সংকটের কারণে বন্ধ হওয়ার পথে দুটি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ মুন্সিগঞ্জে পাঁচ দিনব্যাপী ১২ তম কোর্স ফর রোভার মেট সম্পন্ন । পূবাইল লায়ন্স ক্লাবের উদ্যোগে দরিদ্র পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা-২০২৫

Reporter Name / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

সুব্রত চন্দ্র দাস : ভারতের মাওলানা ইবরাহিম দেওলা সাহেবের আম বয়ানের মধ্যদিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমা। বয়ানের অনুবাদ করছেন কাকরাইলের মুরুব্বি মাওলানা জুবায়ের সাহেব।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শূরাপন্থী তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। শুক্রবার ফজরের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর সকাল ১০টার দিকে বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। দুপুরবেলা অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। এতে ইমামতি করবেন মাওলানা জুবায়ের সাহেব।

তিনি আরো জানান, এবারের ইজতেমা শূরায়ী নেজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ শুক্রবার ৩১ জানুয়ারি ও আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। এরপর দ্বিতীয় ধাপে বিশ্ব ইজতেমা আগামী ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবার বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুরো বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কোন ধাপে কোন অঞ্চল অংশগ্রহণ করবে তা ইতোমধ্যে জেলার দায়িত্বশীলদেরকে জানানো হয়েছে।

প্রথম ধাপে অংশগ্রহণ করছেন গাজীপুর, টঙ্গী, ধামরাই, গাইবান্ধা, মিরপুর, কাকরাইল, নাটোর, মৌলভীবাজার, রাজশাহী, দোহার, ডেমরা, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নবাবগঞ্জ, নীলফামারি, দিনাজপুর, রংপুর, বগুরা, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, চুয়াডাংগা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী, লক্ষিপুর, চাদপুর, বি.বাড়িয়া, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, চাপাই নবাবগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজবাড়ী জেলার মুসল্লিরা।

এই ধাপে ঢাকার একাংশসহ মোট ৪১টি জেলা অংশগ্রহণ করছে। দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করছেন যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাংগামাটি, নওগাঁ, বান্দরবন জেলার মুসল্লিরা। এই ধাপে ঢাকার একাংশসহ ২২টি জেলা অংশগ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category