• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির। গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ভোলায় জ্বালানি সংকটের কারণে বন্ধ হওয়ার পথে দুটি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ মুন্সিগঞ্জে পাঁচ দিনব্যাপী ১২ তম কোর্স ফর রোভার মেট সম্পন্ন । পূবাইল লায়ন্স ক্লাবের উদ্যোগে দরিদ্র পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ভিনদেশী সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে সক্ষম : ডা. মাজহার

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

আসাদুজ্জামান আকাশ, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেছেন, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বের সেরা। কবির ভাষায়, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি।’ অথচ, গত ১৬ বছর ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের কাছে ফ্যাসিস্ট সরকার অসহায় আত্মসমর্পণ করেছিলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় রাষ্ট্র্র মেরামতে ভীনদেশী সাংস্কৃতিক আগ্রাসনকে মোকাবিলা করার অঙ্গিকার ব্যক্ত করা হয়েছে।
আগামী নির্বাচন বাংলাদেশকে সঠিকভাবে মেরামতের নির্বাচন। বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মীরা এই গণতন্ত্রের জন্যই গত দেড়যুগ অমানবিক নির্যাতন মাথা পেতে নিয়েছে।
আজ মঙ্গলবার দিনব্যাপী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক রাশেদুল হক।
অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাউশি) অধ্যাপক শহিদুল ইসলাম। প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় বিদ্যালয়ের উদীয়মান ছাত্র ছাত্রীরা নৃত্য, গান, বক্তৃতা, ইংরেজি বক্তৃতা পরিবেশন করে।
মাউশি’র উপ-পরিচালক অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, সারাদেশে বর্তমান সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তারুণ্যের অগ্রযাত্রা নিশ্চিত করতে চায়।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাওসার মোল্লা, শামসুল হক তারা, মাফিকুর রহমান সেলিম, মাহবুব আলম মাস্টার, অধ্যাপক শরিফুল ইসলাম, তৌহিদুল ইসলাম প্রিয় সহ এলকার শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category