• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির। গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ভোলায় জ্বালানি সংকটের কারণে বন্ধ হওয়ার পথে দুটি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ মুন্সিগঞ্জে পাঁচ দিনব্যাপী ১২ তম কোর্স ফর রোভার মেট সম্পন্ন । পূবাইল লায়ন্স ক্লাবের উদ্যোগে দরিদ্র পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

মাহে রমাদানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে রাঙামাটিতে পৌর জামায়াতের সমাবেশ

Reporter Name / ১১০ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

আলমগীর মানিক, রাঙামাটি : মাহে রমাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে পৌর জামায়াতের উদ্যোগে রাঙামাটি শহরে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে জেলা শহরের বনরূপা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির রমজানের পবিত্রতা রক্ষা করতে ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি না করতে অনুরোধ জানান। বাজারের মূল্য নিয়ন্ত্রণে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

আমির ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ন্যায় ও ইনসাফ ভিতিক ব্যবসা করলে মহান আল্লাহ আপনাদের বরকত দান করবেন। তিনি এসময় রোজার পরিবতা রক্ষায় দিনের বেলায় হোটেলগুলো বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।
রাঙামাটি পৌর জামায়াতের সভাপতি মো. মাইনুদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফের আবুল বশরের সঞ্চালনায় এসময় জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী মো. রবিউল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় জেলা জামায়াতের সেক্রেটারী মো. মনছুরুল হক, পৌর জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারী এ্যাডভোকেট মো. রহমত উল্লাহ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা কমিটির সেক্রেটারী এ্যাডভোকেট জিল্লুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে সংগঠনটির নেতৃবৃন্দরা মাহে রহমানকে স্বাগত জানিয়ে বনরূপা এলাকা থেকে একটি র‌্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category