• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির। গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ভোলায় জ্বালানি সংকটের কারণে বন্ধ হওয়ার পথে দুটি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ মুন্সিগঞ্জে পাঁচ দিনব্যাপী ১২ তম কোর্স ফর রোভার মেট সম্পন্ন । পূবাইল লায়ন্স ক্লাবের উদ্যোগে দরিদ্র পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

রাঙামাটিতে নাম্বারবিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধের দাবিতে চালকদের মানববন্ধন

Reporter Name / ১২০ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অবৈধ সিএনজি, অটোরিক্সা চলাচল বন্ধের দাবিতে টানা তৃতীয় বারের মতো মানব-বন্ধন নেমেছে রাঙামাটির সিএনজি অটোরিক্সা চালকরা।
রবিবার  সকালে রাঙামাটির শহরের ভেদভেদী সিএনজি স্টেশনে এই  মানববন্ধন করেন তারা। মানববন্ধনে চালকরা বলেন, রাঙামাটি শহরে ঠিক যে পরিমাণ গাড়ি থাকার কথা, তার চেয়ে অন্তত কয়েকগুণ বেশি চলছে অটোরিক্সা। বিগত জেলা প্রশাসক একযোগে প্রায় ৭০০ অটোরিক্সাকে নিবন্ধন দিয়েছিলেন যেনো অনটেস্ট অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধ হয় চিরতরে। কিন্তু শহরে এখনো বন্ধ হয়নি অবৈধ অটোরিকশা চলাচল। শতশত গাড়ি নিবন্ধনের পরেও অবৈধ অটোরিক্সা বন্ধে কোন পদক্ষেপ নেয়নি  সংশ্লিষ্ট প্রশাসন। শহর জুড়ে অবৈধ অনিবন্ধিত অটোরিক্সা, অদক্ষ লাইসেন্সহীন চালক। আমরা বৈধ চালকরাই রাস্তায় নেমে  কর্মসূচী পালন করছি দিনের পর দিন কিন্তু এখনো কোনো প্রদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন।
তারা আরো জানান, রাঙামাটি শহরটি মাত্র ১০ কিলোমিটারের। এতো ছোট শহরে প্রায় ১ হাজার ৪শ সিএনজি রেজিষ্ট্রেশন করা আছে।  শহরটি যেমন পর্যটন শিল্পের উপর নির্ভর অন্য দিকে রাঙামাটি শহরের অভ্যন্তরে যাতায়াতের একমাত্র বাহন সিএনজি অটোরিক্সা। বর্তমানে দেড় হাজারের মতো সিএনজির কারণে শহরে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যানজট। এর ভেতর অনটেষ্ট গাড়ির সংখ্যাই শতশত।
এদিকে বিভিন্ন সময় শহরে দেয়া হচ্ছে সিএনজির রেজিষ্ট্রেশন।  যার ফলে চালকদের দূরভোগের কোনো  শেষ নেই। তাই শহরে যেন আর কোনো সিএনজির রেজিষ্ট্রেশন দেয়া না হয় প্রশাসনের প্রতি  আহবান জানান তারা।
অভিযোগ তুলে চালকরা বলেন, গত কিছুদিন আগেও শহরের বনরুপা, তবলছড়িতে  বিষয়টি দিয়ে মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের নজরে আনলেও এখনো পর্যন্ত শহরের এসব রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কেউ ।
সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানিয়ে চালকরা বলেন, রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধ ও শহরে  অটোরিকশা  রেজিষ্ট্রেশন দেয়া বন্ধসহ অবৈধ গাড়ির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category