• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আশরাফুল আহমদকে সভাপতি করে জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা। আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদ যাত্রীসেবা নিয়োজিত বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভার। মোহাম্মদ গোলাম মাসুদের ঈদ এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । নিয়মিত প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনাকারী ইউনিট লিডারদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান” না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

গুম-খুনের মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য গ্রহণ শেষ

Reporter Name / ৮৮ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ : গুম করে শতাধিক মানুষ খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য পেশ শেষ করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এরপর আসামী পক্ষ থেকে তাকে জেরা শুরু হয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি জেরার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাবেক সেনাপ্রধান তার দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষে জেরা শুরু হয়। ট্রাইব্যুনাল অবশিষ্ট জেরার জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

আজ ট্র্যাইব্যুনালে প্রসিকিউসনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামীমসহ অপর প্রসিকিউটররা।

অন্যদিকে জিয়াউল আহসানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও নাজনীন নাহার।

গত ১৪ জানুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার রয়েছেন। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.