সুব্রত চন্দ্র দাস,পূবাইল প্রতিনিধি : পূবাইল লায়ন্স ক্লাবের উদ্যোগে শুক্রবার ০৩ মার্চ ২০২৬ সকাল ১০:৩০ ঘটিকার সময় গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের চামুড্ডা পূর্ব পাড়া এলাকায় জমিলা বেগম (স্বামী আবদুল জলিল) নামে এক অসহায় ও দরিদ্র পরিবারকে এক মাসের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাউল, ২ লিটার সয়াবিন তেল, মসুরি ডাল, আলু, পেঁয়াজ, আদা, রসুন, ডিম, হুইল পাউডার, গোসলের সাবান, কাপড় কাচার সাবান, নুডুলসসহ আরো প্রয়োজনীয় সামগ্রী।
পূবাইল লায়ন্স ক্লাবের সভাপতি এম এ হুমায়ূন আহমেদ মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফ তাহসান বলেন, আমরা ১০০ পরিবারকে এক মাসের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে গাজীপুর মহানগরীর পূবাইলে থানাধীন ৪০ নং ওয়ার্ডের চামুড্ডা পূর্ব পাড়া জমিলা বেগম নামে এক অসহায় ও দরিদ্র পরিবারকে বিতরণ করেছি।
তারা আরো বলেন, অসহায় ও দরিদ্র জামিলা বেগমের পরিবার আমাদের এই উপহার পেয়ে অনেক আনন্দিত হয়েছেন এবং আমাদের জন্য দোয়া করেছেন যাতে এ ধরণের মহৎ উদ্যোগের মাধ্যমে আমরা অসহায় ও দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারি।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন পূবাইল লায়ন্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি তসলিম হাসান পাভেল, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, সহ-সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন ভূঁইয়া, প্রচার সম্পাদক আশরাফুল খান, কোষাধক্ষ্য সোহরাব হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মকবুল হোসেন, ১ নং কার্যকরী সদস্য বকুল দেওয়ান, মহিলা বিষয়ক সম্পাদক নুপুর ভূঁইয়া, কার্যকরী সদস্য সাব্বির মোল্লা, রাহুল সরদার, আল আমিন মিয়া, ফারুক সরদারসহ প্রমূখ।
You must be logged in to post a comment.