• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির। গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ভোলায় জ্বালানি সংকটের কারণে বন্ধ হওয়ার পথে দুটি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ মুন্সিগঞ্জে পাঁচ দিনব্যাপী ১২ তম কোর্স ফর রোভার মেট সম্পন্ন । পূবাইল লায়ন্স ক্লাবের উদ্যোগে দরিদ্র পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির আশরাফুল আহমদকে সভাপতি করে জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন

Reporter Name / ১২৩ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার”-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ভোলা শহরের পিটিআই ও ভোলা কলেজ সংলগ্ন সাবেক বাস স্ট্যান্ড এলাকায় এ আনন্দ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের জন্য আনন্দঘন পরিবেশে সাশ্রয়ী মূল্যে কেনাকাটার সুযোগ করে দিতে এ বাজারের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মীর মোশারফ অমি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল রহমান বাচ্চু মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এনামুল হক মাষ্টার, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. জামিল হোসেন অদুদ, স্বেচ্ছাসেবক দলের বর্তমান জেলা আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মোনতাছি আলম রবিন চৌধুরী, জেলা যুগ্ম আহ্বায়ক মীর রনি সহ বাস মালিক সমিতি ও স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ঈদ আনন্দ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য, পোশাক, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ধরণর স্টল বসানো হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন।

এ সময় তারা আরও বলেন, এ আয়োজনের মাধ্যমে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য আরও চাঙ্গা হবে বলে তারা আশাবাদী।

ভোলা সদর বাস মালিক সমিতির উদ্যোগে আয়োজিত এ ঈদ আনন্দ বাজারে সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category