• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বাসীর প্রতি বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলীর কৃতজ্ঞতা প্রকাশ  এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ দ্বিতীয় দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

আরইউজের আয়োজনে শুরু হলো মিডিয়া কাপ-২০২৬

Reporter Name / ৭৪ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

নিহাল খান, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে জমকালো আয়োজনে শুরু হয়েছে ‘মিডিয়া কাপ-২০২৬’।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সবুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপনসহ সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন।

সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি মুহা. আব্দুল আউয়াল। সঞ্চালনায় ছিলেন আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।

দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত মোট আটটি দল অংশগ্রহণ করে।

নক আউট ভিত্তিতে অনুষ্ঠিত হয় প্রথম দিনের ম্যাচ। দ্বিতীয় দিন রোববার (১৮ জানুয়ারি) সেমিফাইনালে মুখোমুখী হবে চার দল। এরপর বিজয়ী দুই দলের ভেতর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে মিডিয়া কাপ ২০২৬-এর পর্দা নামবে।

রাজশাহীর সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ক্রীড়া চর্চা বাড়াতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.