• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । নিয়মিত প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনাকারী ইউনিট লিডারদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান” না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

গাজীপুরে আওয়ামীলীগ নেতাকে বহনকারী প্রিজনভ্যানে ঝাড়ুপেটা, ডিম ও জুতা নিক্ষেপ

Reporter Name / ৩২১ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

আসাদুজ্জামান আকাশ, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান কিরণকে আদালতে তোলা হয়েছে। এ সময় উৎসুক ক্ষুব্ধ জনতা কিরণের ওপর ও তাকে বহনকারী পুলিশের প্রিজনভ্যানে ঝাড়ু, পঁচা ডিম ও জুতা নিক্ষেপ করে। আজ রবিবার (৮ ডিসেম্বর) গাজীপুর আদালত প্রাঙ্গনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিরণকে আদালতের হাজতখানায় আনার সময় হাজতখানার সামনে প্রিজনভ্যানটিতে বিক্ষুব্ধ জনতা ঝাড়ুপেটা করে।
এ সময় অনেকে পঁচা ডিম ও জুতা নিক্ষেপ করে। তারা ‘খুনি কিরণের ফাঁসি চাই’ বলে স্লোগান দেয়। নিরাপত্তাজনিত কারণে পুলিশ দ্রুত তাকে সরিয়ে নেয়।
গাজীপুর বারের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সোনালী ভোর এর প্রতিনিধিকে বলেন, ‘বিক্ষুব্ধ জনতা জুতা ও ঝাড়ু পেটা করেছে। পরে কিরণকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য যে, গত ১৮ নভেম্বর যশোর জেলার সীমান্ত থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয় কিরণ। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে যশোরে একটি মামলাও হয়। কিরণের নামে টঙ্গী, গাজীপুর ও ঢাকার উত্তরাসহ বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা, খুন ও আহত করার ঘটনায় ৭টি মামলা রয়েছে।
তার বিরুদ্ধে দেশে বিদেশে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ ও বিদেশি নাগরিকত্বের অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.