• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

এই ঘোষণা নব্য ফ্যাসিস্টদের জন্মচিৎকার : মোমিন মেহেদী

Reporter Name / ১৩৪ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ : ‘জুলাই ঘোষণাপত্র’ প্রসঙ্গে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জুলাই অপরাধীদের বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য না থাকা এই ঘোষণা নব্য ফ্যাসিস্টদের জন্মচিৎকার।

৬ আগস্ট সকালে ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই ঘোষণাপত্র; কি পেয়েছে ছাত্র-যুব-জনতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ড. ইউনূস অভাগা এই দেশের মানুষকে নতুন করে আর কোনো নব্য ফ্যাসিস্টের পদধ্বণি শোনাবেন না। অনেক খেলা দেখেছে বাংলাদেশের মানুষ গত ৫৪ বছরে, রাজনীতি-অর্থনীতি-শিক্ষা-ধর্ম-মানবতা-সভ্যতা-কূটনীতি কোথাও স্বাধীনতা রক্ষা হয়নি; বরং বড় বড় খেলোয়ার এসেছে, খেলা রেখে পালিয়েও গেছে। আপনি নতুন কোনো খেলা না আয়োজন করে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নেয়ার প্রস্তুতি নিন। তা না হলে আজ থেকেই প্রশ্ন উঠতে শুরু করবে- ১৫ আগস্টের মত করে ৫ আগস্টকে কেন সাজাচ্ছেন? কেন দেশের মানুষের রক্তচুষে সেই টাকা অপচয় করার রাস্তায় হাঁটছেন অতিতের ফ্যাসিস্টদের মত করে?

এতে আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।  এসময় বক্তারা বলেন, আগে বাংলাদেশ ভারতপন্থী হয়ে দেশকে ক্ষতিগ্রস্থ করেছে আর এখন ইউনূস সরকার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার লক্ষ্যে এমন আত্মঘাতি চুক্তি করেছে। যা বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতি আরো ক্ষতিগ্রস্থ হবে। আমরা ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর থেকে অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে যেভাবে সোচ্চার রাজপথে, তেমনি এখনো রাজপথে থাকবো এবং বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে চলমান মব ইনজাস্টিস, চাঁদাবাজি,  দুর্নীতি ও স্বেরাচারির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। মোমিন মেহেদী এসময় ভাই হারানো শোকের ৩৬ জুলাইয়ে একের পর এক কনসার্ট, উৎসব আয়োজনে কোটি টাকা অপচয় না করে, তা দিয়ে ভাসমান নিরন্নদের কর্মসংস্থানে পরিকল্পিতভাবে ব্যয়ের আহবান জানিয়ে বলেন, অতিতের ফ্যাসিস্টদের মত অর্থ অপচয় না করে নিন্মবিত্ত-ভাসমান মানুষদেরকে আত্মকর্মসংস্থানের দিকে নজর দিন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করুন। তা না হলে বুবু গেছে যেই পথে, আপনি এবং আপনার নিয়োগকর্তারাও যাবেন সেই পথে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.