নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া : গতকাল ১৩ জানুয়ারী ২০২৬ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কাপাসিয়ার সিংহশ্রী বাজারে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিংহশ্রী ইউনিয়ন সভাপতি মোর্শেদ আরমানের সভাপতিত্বে প্রথান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্র শিবিরের সাবেক কাপাসিয়া উপজেলার সভাপতি সাংবাদিক এম. আমজাদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির জাপানি, শিবিবের সিংহশ্রী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাওলানা বাকি বিল্লাহ, ৪নং ওয়ার্ড সভাপতি মুস্তাফা কামাল প্রমুখ।
প্রধান মেহমান তাঁর বক্তব্যে বলেন, ইসলাম বিজয়ের পূর্বে সময় ও অর্থ খরচ করা আর ইসলাম বিজয়ের পরে সময় ও অর্থ খরচ করা এককথা নয়।
ইসলাম বিজয়ের পূর্বে সময় ও অর্থ খরচ করলে বহু মর্যাদার অধিকারী হওয়া যায়। সুতরাং আসুন আমরা নির্বাচনের এই ভোট যুদ্ধের পূর্ব মুহূর্তে প্রত্যেকেই আমরা একেকজন সালাহউদ্দিন আইউবী হয়ে যাই। তা হলেই আমাদের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।