• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বাসীর প্রতি বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলীর কৃতজ্ঞতা প্রকাশ  এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ দ্বিতীয় দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

কাপ্তাই হ্রদ থেকে যুবকের বস্তাবন্ধি মরদেহ উদ্ধার

Reporter Name / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙ্গামাটির লংগদুতে গলায় মাটির বস্তা বাঁধা অবস্থায় সাদ্দাম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ।

সোমবার (৩ মার্চ) বিকালে লংগদু সদর ইউনিয়নের ঝর্ণাটিলা এলা থেকে খবর আসে একটি লাশ পাওয়া গেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে পুলিশ গিয়ে নদীর পাড় থেকে সাদ্দামের লাশ উদ্ধার করে।

এলাকাবাসী ও প্রশাসন সূত্রে জানা যায়, সাদ্দাম লংগদু সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ঝর্ণা টিলার হানিফ ও মমতাজ দম্পতির ছেলে। প্রতি দিনের ন্যায় সাদ্দাম সকালে মাছ আহরণে বাড়ি থেকে বের হয়। দুপুরের দিকে বাড়ির পাশে কাপ্তাই লেকে জালের নৌকাটি ভাসতে দেখে পরিবারের লোকজন।

মৃতের ছোট ভাই মোস্তাফিজ ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, আমার ভাই ভোর রাতে মাছ ধরতে বাসা থেকে বের হয়ে গেছে। পরে দুপরের দিকে আমার বড় ভাই মাছ ধরে বাসায় আসার সময় আমার মেজো ভাইয়ের নৌকা নদীর মাঝখানে ভাসতে দেখে। বাড়িতে এসে ভাই মাকে জিজ্ঞেস করে সাদ্দাম কোথায় তার নৌকা নদীতে ভাসছে। তখন আমি আর আমার বাবা নদীতে গিয়ে দেখি নৌকা খালের মাঝখানে লঙ্গর করা।

তখন আমাদের সন্দেহ হলে আমরা স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে এবং অক্সিজেন দিয়ে তাকে খোঁজাখুঁজি করি এক পর্যায়ে তার মৃত দেহ উদ্ধার করি। তখন তার কোমরে এবং গলায় মাটির বস্তা বাঁধা ছিলো।

ঘটনার কারণ জানতে চাইলে মোস্তাফিজ বলেন, কিছু দিন আগে আমার ভাইয়ের সাথে ভাবির ডিভোর্স হয়। সেই থেকে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। আমরা ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত হলে আমরা সঠিক কারণটা জানতে পারবো।

এবিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদের সাথে মোবাইল ফোনে কল দিয়ে কথা বলার চেষ্টা করলে, তিনি ফোন রিসিভ না করাতে পুলিশের বক্তব্য নেয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.