• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

কোম্পানীগঞ্জ উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত

Reporter Name / ১৩২ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নাহিম মিয়া, নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৬ আগস্ট সকাল ১১ ঘটিকায় উপজেলার তেলিখাল উচ্চ বিদ্যালয়ে দুদক প্রতিরোধ কমিটি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম ঠাণ্ডার সভাপতিত্বে ও তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান মিজানের সঞ্চালনায় এবং সহকারী শিক্ষক মুখলিছুর রহমানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের উপ পরিচালক রাফী মোঃ নাজমুস সা’দাৎ। তিনি তার বক্তব্যে বলেন দূর্নীতি প্রতিরোধে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে। দেশ ও সমাজের উন্নয়নে দূর্নীতি দমনের বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অবসরপ্রাপ্ত অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তোতিউর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. শামসুল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বদিউজ্জামান আহমদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিদুল ইসলাম, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যাপিকা ও তেলিখাল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শামিম আরা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান, তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন আহমদ,কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম।

বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন তেলিখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কান্তি নাথ, বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক হুমায়ূন কবীর, সহকারী শিক্ষক তুলি দাস, পার্থ কুমার।

দুটি পক্ষে তেলিখাল উচ্চ বিদ্যালয়ের ৩ জন করে মোট ৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে পক্ষ দল বিজয়ী ও বিপক্ষ দল রানার্সআপ করে। শ্রেষ্ঠ বক্তা হিসেবে পক্ষ দলের মারুফা আক্তার নির্বাচিত হয়। উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন বিতর্ক প্রতিযোগিতায় ২ পক্ষের শিক্ষার্থীরা দারুণ পারফরম্যান্স করেন। তাদের বক্তব্যে আমরা মুগ্ধ হয়েছি, তাদের আগামী দিনের জন্য শুভকামনা রইলো।

এছাড়াও উপস্থিত ছিলেন তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খোদেজা খাতুন, রণজিৎ চন্দ্র মন্ডল, মোহাম্মদ আব্দুর রউফ, ওবায়দুর রহমান, অফিস সহকারী সুপ্রীতি দেবী, অফিস সহায়ক মাঈন উদ্দিন, পরিচ্ছন্ন কর্মী তানভীর আহমদ ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.