• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বাসীর প্রতি বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলীর কৃতজ্ঞতা প্রকাশ  এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ দ্বিতীয় দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

পঞ্চগড়ের শহীদ সাজু মিয়া’র প্রথম মৃত্যুবার্ষিকী; কবর জিয়ারত

Reporter Name / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

রেজাউল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : জুলাইয়ের ছাত্র, শ্রমিক, জনতার গণঅভ্যুত্থানে বিজিবির গুলিতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা মিরপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে, সাজু। নিহত শহীদ সাজু মিয়া’র ১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় (১২ আগষ্ট) ২০২৫। মৃত্যুর ১ম শাহাদাৎ বার্ষকীতে তার কবর জিয়ারত করে সাজু মিয়ার স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদ। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রমিক অধিকার পরিষদের আসাদুজ্জামান নূর আসাদের নির্দেশনায়।

শহীদ সাজুর মৃত্যুবার্ষিকীতে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মনির, গণঅধিকার পরিষদের দেবীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আবতাব ভূইয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব, ইসরাফিল ইসলাম, যুব অধিকার পরিষদ দেবীগঞ্জ উপজেলার সভাপতি, মাছুম ইসলামসহ পঞ্চগড় জেলা ও দেবীগঞ্জ উপজেলার গণঅধিকার পরিষদের নেতাকর্মী বৃন্দ।

গত ২০২৪ সালের রোববার (১১ আগস্ট) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজু। সাজু মিয়া একদফা দাবির আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন গত ৫ আগস্ট।

শেখ হাসিনা সরকার পতনের দিন সরকারের পদত্যাগের দাবিতে গাজীপুরের মাওনা হতে একটি মিছিল বের হয়। সেই মিছিলে বন্ধুদের সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন সাজু মিয়া। মাওনা থেকে ছাত্রজনতা মিছিলটি নিয়ে গণভবনের দিকে রওনা হয়। ওই সময় ময়মনসিংহ থেকে সাতটি পিকআপে করে বিজিবি ও পুলিশ এসে গুলি করতে থাকে।‌ এ সময় বিজিবির গুলি দুই দফা সাজুর পিঠে লাগে। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

শহীদ সাজু চার ভাই বোনের মধ্যে সবার বড় ছিল। তিনি গাজীপুরে একটি টেক্সটাইল মিলে চাকরি করে পরিবারের চালাতেন। তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন শ্রমিক অধিকার পরিষদের পঞ্চগড় জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন।

মৃত্যুবার্ষিকীতে সাজুর বাবা বলেন, ছাত্র আন্দোলনের সেখান থেকে ৫ লক্ষ টাকা দেয়া হয়েছিল। ২ লক্ষ ৫০ হাজার টাকা আমি পেয়েছি বাকি টাকা আমার ছেলের বউ পেয়েছে। পরে সরকার থেকে যে সনদপত্রে ১০ লক্ষ টাকা দেয়া হয়েছিল সম্পূর্ণ টাকা আমার ছেলের স্ত্রী পেয়েছে। এখান থেকে আমি কোন টাকা পাইনি। যেদিন আমার ছেলে গুলি খেয়ে মেডিকেলে ভর্তি হয় সেদিনেই আমার ছেলের বউ আমাদের বাড়ি থেকে চলে গিয়েছে।

শহীদ সাজুর বাবা কান্নায় ভেঙ্গে পড়েন ছেলের জন্য। তিনি বলেন, একটি বছর থেকে ছেলেকে দেখি না। আমার বুক ফেটে যাচ্ছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলের জন্য। শহীদ সাজুর মা ছেলের কথা মনে করে কান্নায় ভেঙ্গে পড়ে সবার কাছে ছেলের জন্য দোয়া চান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.