• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

পারিবারিক পশুপালনে নতুন কর্মপরিকল্পনা নিয়ে সার্কের আঞ্চলিক কর্মশালা

Reporter Name / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ : দক্ষিণ এশিয়ায় জাতিসংঘ ঘোষিত পরিবারভিত্তিক কৃষি দশক (ইউএনডিএফএফ) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে “টেকসই পারিবারিক পশুপালন” শীর্ষক তিন দিনব্যাপী সার্ক আঞ্চলিক কর্মশালা গত (১১ আগস্ট ২০২৫) নেপালের কাঠমান্ডুতে শুরু হয়েছে।

সার্ক কৃষি কেন্দ্র, নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রণালয়, ফিলিপাইনের এশিয়ান ফার্মার্স অ্যাসোসিয়েশন (এএএফএ) এবং হেইফার ইন্টারন্যাশনাল, নেপালের যৌথ আয়োজনে কর্মশালায় দক্ষিণ এশিয়ায় পারিবারিক পশুপালন ও চরাঞ্চলভিত্তিক পশুপালনকে শক্তিশালী করার জন্য কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কসহ সার্কভুক্ত ছয়টি দেশের প্রতিনিধি কর্মশালায় অংশ নিচ্ছেন। এছাড়া মঙ্গোলিয়া, তাজিকিস্তান, কিরগিজস্তান ও ভারতের কৃষক সংগঠনের প্রতিনিধি, জাতীয় ও আন্তর্জাতিক বক্তা, প্রাণিসম্পদ বিজ্ঞানী, পেশাজীবী ও একাডেমিকরা উপস্থিত রয়েছেন।

নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব (কৃষি উন্নয়ন) ড. গোবিন্দ প্রসাদ শর্মা প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।

সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি ও এসডিএফ) তানভীর আহমাদ তোরফদার এবং নেপালের প্রাণিসম্পদ বিভাগের মহাপরিচালক ড. রাম নন্দন তিওয়ারি বিশেষ অতিথি ছিলেন।

ঢাকাস্থ সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনুস আলীর সমন্বয়ে আয়োজিত এ কর্মশালায় প্রায় ৬৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। আগামী তিন দিনব্যাপী আলোচনার শেষে টেকসই পারিবারিক পশুপালন ত্বরান্বিত করতে নীতিগত সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.