• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বাসীর প্রতি বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলীর কৃতজ্ঞতা প্রকাশ  এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ দ্বিতীয় দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

বোয়ালখালীতে মৌলানা ইসমাইল (র.) মৃত্যু : দাফন সম্পন্ন

Reporter Name / ৩১৪ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

বোয়ালখালী উপজেলাধীন পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নিবাসী মরহুম রমিজ আহম্মদ খলিফার সুযোগ্য দ্বিতীয় সন্তান বিশিষ্ট প্রবীণ আলেমে দ্বীন আলহাজ্ব মৌলানা মোহাম্মদ ইসমাইল (র.) গতকাল ৬ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২:৪৫ সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজেউন)।

তিনি মক্কা মোকারমা হজ্ব কাফেলার ব্যাবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালাহ উদ্দিন এর শ্রদ্ধেয় পিতা। এছাড়া তিনি বোয়ালখালীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় দীর্ঘদিন নিয়োজিত ছিলেন। মৃত্যু কালে তাহার বয়স হয়েছিল(১০৪) বছর। তিনি ছয় ছেলে এক মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাত এগারোটায় তাহার নিজ গ্রামের বাড়িস্হ স্থানীয় গাউছুল আজম জামেয়া মসজিদ ময়দানে তাহার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতি করেন মাওলানা আলহাজ্ব অছিয়র রহমান আল্ কাদেরী।

বোয়ালখালীর এই প্রবীণ আলেমেদ্বীন এর জানাজা নামাজের উপস্থিত ছিলেন টি কে গ্রুফ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান, বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, সদস্য সচিব আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান, হাওলা দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব মাওলানা নঈম কুদ্দুছ আকবরী, হাসনাঈন হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হাসান নুর, হাবিব উল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এম এ হাকিম, পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মন্নান, সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবরসহ বোয়ালখালী বিভিন্ন সংগঠনের পক্ষে শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী রুহের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.