• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বাসীর প্রতি বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলীর কৃতজ্ঞতা প্রকাশ  এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ দ্বিতীয় দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী,পূর্ণমিলনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন। এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ প্রথম দিন ও ইফতার বিতরণ উদ্বোধন।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী গ্রেপ্তারের প্রতিবাদ, ‘ফ্যাসিবাদী আচরণ’ আখ্যা

Reporter Name / ১৫৮ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

মো. মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর তিন কর্মীকে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ গ্রেপ্তারের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

গতকাল শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে সংগঠনের রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, রাজপাড়া থানা পুলিশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর কর্মী চাঁদ সওদাগর, মুরাদ ও বিদ্যুৎকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে। পরে উদ্দেশ্যমূলকভাবে অস্ত্র উদ্ধারের ‘নাটক’ মঞ্চস্থ করা হয়েছে বলে তারা দাবি করেন।

নেতৃদ্বয় অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে একটি মহলের প্ররোচনায় এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হচ্ছে।

তারা বলেন, সাহেব বাজারসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়াই কি তাদের অপরাধ-এ প্রশ্ন আজ জনমনে উঠেছে। নির্দোষ শ্রমিক কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র সাধারণ মানুষ বিশ্বাস করে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করার কারণে চাঁদ সওদাগরকে একাধিক রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয় এবং রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। এমনকি কারাবন্দি অবস্থায় তার অসহায় শিশু কন্যা মৃত্যুবরণ করলেও জানাজায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

সংগঠনের দাবি, চাঁদ সওদাগরের বিরুদ্ধে কোনো থানায় চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা নেই। প্রশাসন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ (এভিডেন্স) দেখাতে পারেনি। যেসব মামলার কথা বলা হচ্ছে, সেগুলো ৫ আগস্টের আগের রাজনৈতিক মামলা ও জুলাই আন্দোলনের সময়কার বলে দাবি করা হয়।

বিবৃতিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, একজন ‘জুলাই যোদ্ধা’র সঙ্গে এ ধরণের ফ্যাসিবাদী আচরণ বন্ধ করতে হবে এবং আওয়ামী ফ্যাসিবাদের ভূমিকা পালন থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত শ্রমিক কর্মীদের অবিলম্বে সসম্মানে মুক্তি দেয়ার দাবি জানানো হয়।

এছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে সংগঠনটি অনুরোধ জানিয়ে বলেছে, এ ধরণের কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে নিরপরাধ কর্মীদের মুক্তির পথ সুগম করা হোক।

এ বিষয়ে জানতে রাজপাড়া থানায় অফিসার ইনচার্জ আব্দুল মালেককে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। একারণে তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.