• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বাসীর প্রতি বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলীর কৃতজ্ঞতা প্রকাশ  এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ দ্বিতীয় দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী,পূর্ণমিলনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন। এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ প্রথম দিন ও ইফতার বিতরণ উদ্বোধন।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

সাংবাদিক নয় এমন ব্যাক্তিদেরকে ভোলা প্রেসক্লাবের সদস্য করায় আহ্বায়ক কমিটির পদত্যাগের দাবিতে পেশাদার সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name / ৯১ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

ভোলা জেলা প্রতিনিধি : সাংবাদিক নয় এমন ব্যক্তিদেরকে ভোলা প্রেসক্লাবের সদস্য করায় বর্তমান আহ্বায়ক কমিটি পদত্যাগের দাবিতে ভোলায় পেশাদার সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩ টায় ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার প্রায় অর্ধ শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা অভিযোগ করে বলেন, সম্প্রতি ঘোষিত নতুন সদস্য তালিকা প্রকাশ এর ক্ষেত্রে ভোলা প্রেসক্লাবের গঠনতন্ত্র উপেক্ষা করা হয়েছে। এই তালিকায় পেশাদার ও দীর্ঘদিনের কর্মরত সাংবাদিকদের মতামত ও প্রতিনিধিত্ব প্রতিফলিত হয়নি। ফলে এই তালিকা সাংবাদিক সমাজে বিভক্তি সৃষ্টি করছে এবং ভোলা প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম ক্ষুণ্ন করেছে।

বক্তারা আরোও বলেন, একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাসম্পন্ন সংগঠন হিসেবে ভোলা প্রেসক্লাবের নেতৃত্ব নির্ধারণে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা জরুরি। কিন্তু বর্তমান আহ্বায়ক কমিটি সেই মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে।মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিতর্কিত এই আহ্বায়ক কমিটি বাতিল করে সকল পেশাদার সাংবাদিকদের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও নির্বাচিত কমিটি গঠনের দাবি জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, এস‌এ টিভির ভোলা প্রতিনিধি বিল্লাল হোসেন, গ্লোবাল টেলিভিশন এর ভোলা প্রতিনিধি অনিক আহমেদ, দৈনিক ঢাকা এর ভোলা প্রতিনিধি আব্দুল কাদের লিটন, দৈনিক নব চেতনা এর ভোলা প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক মতবাদ এর ভোলা প্রতিনিধি জাকির হোসেন পারভেজ, দৈনিক সকালের সময় এর ভোলা প্রতিনিধি আশিকুর রহমান শান্ত, দৈনিক ভোরের চেতনা এর ভোলা প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক প্রভাতী বাংলাদেশ এর ভোলা প্রতিনিধি এহসানুল হক ডালিম, দৈনিক বাংলাদেশ এক্সপ্রেস ভোলা প্রতিনিধি সোলায়মান মামুন, দৈনিক এ বাংলার ভোলা প্রতিনিধি মাকসুদুর রহমান, দৈনিক আলোর জগত এর ভোলা প্রতিনিধি মিলি সিকদার, ভোলা পোস্ট এর সিইও সোহেল রানা সহ মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.