• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা প্রস্তুত : ধর্ম উপদেষ্টা জিএমসি মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত পাটগ্রামে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের মতবিনিময়
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

এমরান মাহমুদ প্রত্যয়, নওগাঁসংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনে রাজনৈতিক নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।  ওয়ার্ড বিএনপির নেতা মাসুদ শাহ বিএনপির রাজনীতি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগদান করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া ব্রজপুর মোড় এলাকায় স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামের সদস্যপদ গ্রহণ করেন।

এ সময় তার সঙ্গে আরও শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগ দেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আসাদুল্লাহ আল গালিবের হাত ধরে সদস্যপদ গ্রহণ করেন মাসুদ শাহ।

আহসানগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নওগাঁ-৬ আসেনর বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মো. খবিরুল ইসলাম, আহসানগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরসহ জামায়াতে ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

যোগদান অনুষ্ঠানে বক্তব্যে মাসুদ শাহ বলেন, ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশ গঠনের বৃহত্তর লক্ষ্য সামনে রেখেই তিনি জামায়াতে ইসলামে যোগ দিয়েছেন। সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা রাখতে সর্বদা চেষ্টা করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Recent Comments

No comments to show.