• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বাসীর প্রতি বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলীর কৃতজ্ঞতা প্রকাশ  এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ দ্বিতীয় দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী,পূর্ণমিলনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন। এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ প্রথম দিন ও ইফতার বিতরণ উদ্বোধন। আত্রাইয়ে রমজান মাস উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রয় গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ফ্রান্স প্রবাসী বিএনপির নেতা বিলাতুর রাজা ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

আমেরিকার বিরুদ্ধে আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ কলম্বিয়ার

Reporter Name / ১২৬ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ : শনিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট আমেরিকার বিরুদ্ধে তার দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং একজন জেলেকে হত্যার অভিযোগ এনেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে ‘মাদক সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মার্কিন বাহিনী আরেকটি হামলা চালিয়েছে।

ট্রাম্প একটি নজিরবিহীন সামরিক অভিযান চালাচ্ছেন। তিনি বলেছেন, এই হামলার লক্ষ্য হল, ল্যাটিন আমেরিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদকের সরবরাহ বন্ধ করা।

ওয়াশিংটন বলছে, তাদের অভিযানগুলো মাদক পাচারকারীদের বিরুদ্ধে এক বড় আঘাত।

তবে তারা এখনও পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি যে নিহত ব্যক্তিরা মাদক পাচারকারী ছিলেন।

এখন পর্যন্ত কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ‘এক্স’-এ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘মার্কিন সরকারি কর্মকর্তারা আমাদের আঞ্চলিক জলসীমায় হত্যা করেছে এবং আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। মৎস্যজীবী আলেজান্দ্রো ক্যারাঞ্জারের সঙ্গে  মাদক পাচারকারীদের কোনও সম্পর্ক ছিল না এবং তার দৈনন্দিন কাজ ছিল মাছ ধরা।

ক্যারাঞ্জার সেপ্টেম্বর মাসে মার্কিন বাহিনীর হামলায় নিহত হন। তখন তিনি ক্যারিবীয় সাগরে মাছ ধরছিলেন এবং তার পরিবারের সদস্যরা একটি ভিডিও ফুটেজ দিয়েছে, যা প্রেসিডেন্ট পেত্রো শেয়ার করেছেন।

বিশেষজ্ঞরা বলেন, এমন নির্বিচারে হত্যাকাণ্ডগুলো অবৈধ। এমনকি যদি তা নিশ্চিত মাদক পাচারকারীদের লক্ষ্য করেও চালানো হয়।

পেত্রো মার্কিন হামলার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.