• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত

Reporter Name / ১৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার : গাজীপুর প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভূক্তি প্রক্রিয়ায় গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে গাজীপুর প্রেসক্লাব (রেজি নং গা-০৭৭০) এর আসন্ন নির্বাচন স্থগিত রাখার নোটিশ দিয়েছে নিবন্ধনদাতা কর্তৃপক্ষ সমাজসেবা অধিদপ্তরের গাজীপুর উপ-পরিচালকের কার্যালয়।

সোমবার (২৮ জুলাই) বিকেলে গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম স্বাক্ষরিত আলোচিত নোটিশ প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে পাঠানো হয়।

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন পরিচালনায় গঠিত কমিটির প্রধান নির্বাচন কমিশনারকেও এ নোটিশের অনুলিপি দেয়া হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ আগস্ট গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠনের নির্বাচন অনুষ্ঠানের কথা ছিলো।

আলোচিত নোটিশের ‘বিষয়’ হিসেবে উল্লেখ করা হয়, ‘গাজীপুর প্রেসক্লাব, গাজীপুর সদর, গাজীপুরের কার্যকরী পরিষদ নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখা প্রসঙ্গে।’

এ নোটিশে গত ২২ জুলাইয়ের একটি চিঠির সূত্র উল্লেখ করে বলা হয়, ‘‘উপর্যুক্ত বিষয় ও সূত্র স্মারকের পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসক, গাজীপুর মহোদয়ের পত্র মূলে গাজীপুর প্রেসক্লাব, শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল রোড, গাজীপুর সদর, গাজীপুরের নিবন্ধন নম্বর গা-০৭৭০, তারিখ: ০৩/০৬/২০১৪ খ্রি. এর কার্যকরী পরিষদ নির্বাচন কার্যক্রম পরিচালনায় নতুন সদস্য অন্তর্ভুক্তি প্রক্রিয়ায় গঠনতন্ত্র পরিপন্থী অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উক্ত অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হলো।’’

উক্ত নোটিশের অনুলিপি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম), গাজীপুরের জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (নিবন্ধন), গাজীপুর শহর সমাজসেবা কর্মকর্তা এবং গাজীপুর প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারকেও দেয়া হয়েছে।

উল্লেখ্য, গাজীপুর প্রেসক্লাবকে ফ্যাসিবাদের দোসরদের কবল থেকে মুক্ত করে প্রশাসক নিয়োগের দাবিতে গত ১৭ জুলাই গাজীপুরের জেলা প্রশাসক ও গাজীপুর প্রেসক্লাবের নিবন্ধনদাতা কর্তৃপক্ষ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালকের নিকট আবেদন করেন গাজীপুরের সাংবাদিকদের একটি অংশ।

পরে ২০ জুলাই একই দাবীতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন এবং জেলা প্রশাসকের নিকট একই দাবিতে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিকরা।

পৃথক লিখিত অভিযোগ ও স্মারকলিপিতে অভিযোগ করা হয়, গাজীপুর প্রেসক্লাব (রেজি. নং- গা-০৭৭০) এর বর্তমান কার্যনির্বাহী কমিটি ৫ আগস্ট সরকার পতনের আগে গাসিকের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সমর্থনপুষ্টদের নিয়ে গঠিত হয়েছিল। ওই কমিটির গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে সাংবাদিকদের অধিকার ক্ষুন্ন হয়েছে। এ কারণে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন ‘গাজীপুরের সর্বস্তরের সাংবাদিক সমাজ’।

সাংবাদিকদের ওই মানববন্ধন ও দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক এবং হেফাজতে ইসলাম গাজীপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নাসির উদ্দিন খান। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন।

বক্তারা জানান, গাজীপুর প্রেসক্লাবে গত প্রায় ১৫ বছর যাবত ফ্যাসিবাদের দোসররা কার্যকরী কমিটির দায়িত্বে রয়েছে। এসব কমিটি বিভিন্ন সময়ে আওয়ামী বিরোধী অথবা নিরপেক্ষ পেশাদার সাংবাদিকদের অনেককে প্রেসক্লাব থেকে বহিষ্কার ও পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্নভাবে কোনঠাসা করে রেখেছিলো।

একইভাবে ভিন্নমতের কোন সাংবাদিককে সদস্যপদ প্রদান করা হয়নি। ভুক্তভোগী সাংবাদিকরা আরো অভিযোগ করে বলেন, গাজীপুরের বিতর্কিত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং কুখ্যাত এসপি হারুনের দোসর এবং তাদের সহযোগীরা এখনো নানা অপকৌশলে গাজীপুর প্রেসক্লাবের নিয়ন্ত্রণ ধরে রাখার অপচেষ্টায় লিপ্ত। ফলে তারা আওয়ামী বিরোধী অথবা নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকদেরকে প্রেসক্লাবের সদস্য পদ প্রদান করেনি।

সম্প্রতি প্রেসক্লাবের সদস্য পদে আবেদন আহবান করতে গিয়ে তারা গঠনতন্ত্র লঙ্ঘন করে বিভিন্ন অগঠনতান্ত্রিক শর্ত আরোপ করেন। তারপরও ৫ আগস্টের চেতনায় উজ্জীবিত হয়ে ৪৯ জন সাংবাদিক সদস্য ফরম সংগ্রহ করেন এবং ৪৪ জন আবেদন জমা দেন।

কিন্তু ফ্যাসিস্টের দোসররা নানান অজুহাত দেখিয়ে গঠনতন্ত্র পরিপন্থী, ফ্যাসিস্ট কায়দায় কথিত গোপন ভোটের মাধ্যমে মাত্র ৩ জনকে সদস্যপদ প্রদান করেন, যাদের একজন সাংবাদিকতার সাথে সম্পৃক্ত নয় এবং বাকি আবেদনকারীদের সদস্যপদ প্রাপ্তি থেকে বঞ্চিত করে।

নতুন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হওয়া তিন জনের মধ্যে একজন আওয়ামী লীগ দলীয় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত কর্মচারী। সাংবাদিক বা প্রেসক্লাবের সদস্য হওয়ার মতো যার ন্যূনতম কোনো যোগ্যতা নেই।

এ প্রেক্ষাপটে গঠনতন্ত্রের বেশ কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগ এনে প্রেসক্লাবে প্রশাসক নিয়োগের দাবি জানান আন্দোলনরত সাংবাদিকেরা।

মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসক নাফিসা আরেফিনের নিকট স্মারকলিপি প্রদান করেন।

জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে কার্যকর ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।

এ ব্যাপারে গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে আইন অনুযায়ী প্রশাসক নিয়োগের জন্য প্রেসক্লাবের নিবন্ধনদাতা কর্তৃপক্ষ সমাজ সেবা অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালককে গত ২২ জুলাই চিঠি দেয়া হয়।

পরে নিবন্ধনদাতা কর্তৃপক্ষ গাজীপুর প্রেসক্লাবকে নতুন সদস্য অন্তভূর্ক্তি করার বিজ্ঞপ্তিতে গঠনতন্ত্র পরিপন্থী শর্তারোপ করার বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।

কিন্তু এ নোটিশ আমলে না নিয়ে নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখা হয়। এমনকি এ নোটিশকে উপেক্ষা করে আগামী ৩ বছর কোন নতুন সদস্য অন্তর্ভূক্তি করবে না মর্মেও সিদ্ধান্ত গ্রহণ করে।

এ নিয়ে প্রেসক্লাবের বাইরে থাকা বিপুল সংখ্যক পেশাদার সাংবাদিকের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত অবশেষে নির্বাচন স্থগিত রাখার নোটিশ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.