কামাল খান, নিজস্ব প্রতিনিধি : সিলেট ৬ আসনের নবনির্বাচিত বিএনপির মনোনীত প্রার্থী সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বৃহত্তর গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলী।
তিনি বক্তব্য বলেন, প্রবাস থেকে একমাত্র এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করতে বাংলাদেশে এসেছি এবং গোলাগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের সব নেতাকর্মীর প্রতিবন্ধকতা ভুলে হাত এক করে দিয়েছি এবং যার জন্যে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলী বলেন, আমি সব সময় স্পেন থেকে বাংলাদেশে আমার শরীফগঞ্জ ইউনিয়নের নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছি এবং তাদের দুঃসময় যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমার শরীফগঞ্জ ইউনিয়নের নেতা কর্মীরা এই নির্বাচনে উপহার আমাকে দিয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে গিয়ে ধানের শীষকে বিজয়ী করে এসেছি এবং রেজাল্ট দেখার পর আমি ৪ দিন পরে স্পেন চলে এসেছি এবং আমাদের গোলাপঞ্জ-বিয়ানীবাজারের ধানের শীষের কান্ডারি এডভোকেট এমরান আহমদ চৌধুরী বিশাল ভোটে জয়যুক্ত হয়েছেন।
বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত এমপি এডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, এই বিজয় শুধুমাত্র দলের প্রার্থীদেরই নয়, এটি পুরো সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজারসহ সর্বস্তরের জনগণের বিজয়। গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে জনগণ যে রায় দিয়েছেন, তা আমাদের জন্য গর্বের ও দায়িত্ববোধের বিষয়। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। গোলাপগঞ্জ-বিয়ানবাজারবাসীর এত আস্থা, সমর্থন ও সক্রিয় অংশগ্রহণই এই সাফল্যের মূল শক্তি। জনগণের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট ইমরান আহমদ চৌধুরী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই বিজয় প্রমাণ করে অতীতের মতো এখন বৃহত্তর সিলেটের মানুষ বিএনপির সাথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলী আরো বলেন, সিলেট অঞ্চলের মানুষ ১৮টি সংসদীয় আসন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেয়ায় সিলেটবাসীর প্রতি বিএনপির দায় আরও বেড়ে গেল। নবনির্বাচিত সংসদ সদস্যদের নেতৃত্বে সিলেট বিভাগের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতি এবং সার্বিক উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে ইনশাআল্লাহ।
You must be logged in to post a comment.