• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটিতে যৌথ অভিযানে মাদকসহ ৮ কারবারি আটক জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রাঙামাটিতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছেন নওগাঁ-৬ আসনের ভোটাররা রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ, দীর্ঘ লাইনে ভোটারদের ব্যাপক উপস্থিতি কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর দাঁড়িপাল্লার পক্ষে অভূতপূর্ব গণজোয়ার রাঙামাটিতে ‘ভিডিও করে ব্ল্যাকমেইল’ কাণ্ডে তোলপাড়: পরিবার পরিকল্পনা পরিদর্শক দিদার ২ দিনের রিমান্ডে লালমনিরহাট-১ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন জামায়াত প্রার্থী পূবাইলের করমতলা এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা গুম-খুনের মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য গ্রহণ শেষ
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচন কমিশন (ইসি) আজ সকালে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পরই ভোট গণনা শুরু হয়। এরপর বৃহস্পতিবার রাতে সারা দেশ থেকে রিটার্নিং কর্মকর্তারা ইসিতে ফলাফল পাঠানো শুরু করেন। কমিশন বৃহস্পতিবার রাতে প্রথমে আংশিক ফলাফল ঘোষণা শুরু করেন। এরপর গভীর রাত থেকে চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা শুরু হয়।

উৎসবমুখর পরিবেশে দেশি-বিদেশি গণমাধ্যম, রাজনীতিবিদ ও পর্যবেক্ষকদের উপস্থিতি বহু কাঙ্ক্ষিত এই ফলাফল ঘোষণা করা হয়।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণার মধ্যদিয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ফলাফল ঘোষণা সমাপ্ত করেন।

ইসি ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই শতাধিক আসনে জয়লাভ করেছে।

জামায়াতে ইসলামীর একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করে ইসি। এছাড়া চট্টগ্রাম-২ ও ৪ আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই দুটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে ইসি।

বৃস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা দল বেঁধে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে কমিশন জানায়।

বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, দেশের নির্বাচনের ইতিহাসে যে কোনো মানদণ্ডে এবার ভালো একটি নির্বাচন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Recent Comments

No comments to show.