• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা প্রস্তুত : ধর্ম উপদেষ্টা জিএমসি মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত পাটগ্রামে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের মতবিনিময়
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

জিএমসি মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

সোহেল আরফান রাসেল, নরসিংদী : নরসিংদীতে অভিবাসন ইস্যুতে অভিযোগ ব্যবস্থাপনা কমিটির (জিএমসি) মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৯জানুয়ারি) সকাল ১১টায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আয়োজনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সম্মেলন কক্ষে অভিবাসন ইস্যুতে অভিযোগ ব্যবস্থাপনা কমিটির (জিএমসি) মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি,  অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক একেএম দাউদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রাশেল আহমেদ শাহেন, নরসিংদী  ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল হক, ওকাপ প্রজেক্ট অফিসার মো. বাবুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ওকাপ  নরসিংদী জেলা ব্যবস্থাপক মো. নাজমুল হোসেন।

অভিবাসন ইস্যুতে অভিযোগ ব্যবস্থাপনা কমিটির (জিএমসি) মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ক উপস্থাপন করেন ওকাপ এ্যাডভোকেসি অফিসার নিথরা মেহরাব ও প্রকল্প অফিসার অতশী ঘোষ।

সভায় বক্তারা বলেন, বিদেশ যাওয়ার সময় নিয়ম মেনে বৈধ পথে যেতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে গেলে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা কম থাকে। সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব নয়। যৌথভাবে কাজ করলে অভিবাসন প্রক্রিয়া আরও স্বচ্ছ, কার্যকর ও ঝুঁকিমুক্ত হবে। তথ্যপ্রদান, প্রাসঙ্গিক পরামর্শ, আইনগত সহায়তা ও কমিউনিটি পর্যায়ের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিদেশগমন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পায়। এতে করে প্রতারণা, অতিরিক্ত ব্যয় এবং কর্মক্ষেত্রের শোষণ কমানোর সুযোগ তৈরি হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলার অভিবাসন-সংক্রান্ত সরকারি কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, ইউপি সদস্য, বিদেশ-ফেরত অভিবাসী ও জিএমসি  সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Recent Comments

No comments to show.