• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়মিত প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনাকারী ইউনিট লিডারদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান” না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

টঙ্গীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‌্যালী

Reporter Name / ১৯৮ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী, গাজীপুর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে টঙ্গীতে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় টঙ্গীতে এ কর্মসূচি পালন করেন কেন্দ্রীয় শ্রমীকদলের কার্যকরী সভাপতি ও গাজীপুর ২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সালাহ উদ্দিন সরকার।

টঙ্গীর কলেজগেট থেকে র‌্যালীটি শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গীর মেঘনা রোডে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়। র‌্যালীতে টঙ্গী ও গাজীপুরের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‌্যালীটি শেষে সালাহ উদ্দিন সরকার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষে আমরা কাজ করবো।

র‌্যালীতে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন দেওয়ান, সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোমেন কমিশনার, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাট, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক এস এম রাসেল, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক বাবু শিকদার, গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, গাছা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস, গাজীপুর মহানগর জিয়া পরিষদের সাবেক সভাপতি এনামুল হুদা সরকার মনির, কাজল মন্ডল, বি এম শামীম, জালাল, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.