• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

দেবীগঞ্জে চার সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

Reporter Name / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

রেজাউল, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে চার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১১ আগস্ট) বেলা আনুমানিক দুপুর ২টার দিকে উপজেলার ৩নং সদর ইউনিয়নের পূর্বদেবীডুবা বারঘড়িয়াপাড়া এলাকায় হুসেন আলীর বাড়ি সংলগ্ন স্থানে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বদেবীডুবা বারঘড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. আনোয়ারুল ইসলাম ও মো. হোসেন ওরফে হুসেন, মো. মনিরুল ইসলাম, মো. জামিনুর রহমান, মো. রবিউল ইসলামের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ও মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। এ বিষয়ে মামলা নং ৬০/২৫।

ঘটনার দিন উক্ত মামলার বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক লালন সরকার (দৈনিক আজকের বসুন্ধরা, দেবীগঞ্জ প্রতিনিধি), মো. ওয়ারেছুর রহমান নয়ন, মো. শেখ ফরিদ (দৈনিক নয়া দিগন্ত, দেবীগঞ্জ প্রতিনিধি), মো. নাহিদ সিদ্দিক বাপ্পি (দৈনিক সকালের বাণী, দেবীগঞ্জ প্রতিনিধি) হুমকির মুখে পড়েন।

অভিযোগ অনুযায়ী, হুসেন আলীর ছেলে মো. মিজানুর রহমানের মোবাইল ফোনের মাধ্যমে মো. মানিউর রহমান (মিলন) অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং রশি দিয়ে বেঁধে রাখা ও প্রাণনাশের হুমকি দেয়।

এ সময় হুসেন আলী বাড়িতে না থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। হুমকিদাতা মানিউর রহমান (মিলন) দেবীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়ার মৃত মহিদুলের ছেলে।

ঘটনার পর সাংবাদিক লালন সরকার দেবীগঞ্জ থানায় জিডি করেন (জিডি নং ৫৫৪)।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.