• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

ধলাই সেতু রক্ষায় প্রতিরোধ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Reporter Name / ১৪৪ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

সাইদুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই সেতু রক্ষায় ২ দিনের ভিতরে উপজেলা প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সোমবার থেকে সড়ক ও নৌপথ অবরোধের হুশিয়ারি দিলেন ধলাই সেতু রক্ষা কমিটি ও এলাকাবাসী।

শনিবার (৯ আগস্ট) সকাল ১১ ঘটিকায় ধলাই সেতুর পূর্বপাড়ে ধলাই সেতু রক্ষা কমিটির আহবায়ক পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর আলমের সভাপতিত্বে ও ধলাই সেতু রক্ষা কমিটির সদস্য সচিব মো. নিজাম উদ্দিনের পরিচালনায় ধলাই সেতু রক্ষা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে ধলাই সেতু রক্ষার দাবিতে বিশাল প্রতিরোধ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, চোখের সামনে ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) ধ্বংস হলো। প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষ সেটি রক্ষায় ব্যর্থ হলো। এখন ধলাই সেতুর নিচ থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে সেতুটি হুমকির মুখে। আমরা দীর্ঘদিন যাবৎ ধলাই সেতু রক্ষার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি করে আসলেও আজ প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল করতেছি। আজ থেকে ২ দিনের ভিতরে ধলাই সেতু রক্ষায় কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আগামী সোমবার থেকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক ও নৌপথে অবরোধ করবো।

প্রতিরোধ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, নজির আহমদ, শুকুর আলী, সাধারণ সম্পাদক আলী আকবর, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জুয়েল আহমদ, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, পূর্ব ইসলামপুর ইউনিয়নের সভাপতি ফখরুল ইসলাম, উত্তর রনিখাই ইউনিয়নের সভাপতি আলী আহমদ, শাহ নেওয়াজ লিটন, তাজ উদ্দিন, কুতুব উদ্দিন, এলাইছ আহমদ, সুলেমান তালুকদার, জয়নাল আবেদীন, এড. মখদ্দছ আলী, তেরা মিয়া, মাসুক মিয়া, সুনা মিয়া, মানিক মিয়া, ঈসা তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেনসহ এলাকাবাসীর শ্রমিক-জনতা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.