• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বাসীর প্রতি বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলীর কৃতজ্ঞতা প্রকাশ  এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ দ্বিতীয় দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আজাদ ইন্তেকাল করেছেন

Reporter Name / ২১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি, ঢাকা : নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ ১৪ নভেম্বর সকালে রূপগঞ্জস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি কৃষকের খাস জমি, সার ও বিজ বিনামূল্যে প্রদানের দাবির পাশাপাশি কৃষক পেনশনের দাবিতে আন্দোলন করেছেন ৪ যুগেরও বেশি সময় ধরে।

তাঁর মৃত্যুতে শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার রাশেদা বেগম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।

এছাড়াও শোক জানিয়েছেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট মীর আবদুল আলীম, সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সহ-সভাপতি রেজাউল করিম প্রামাণিক, জাতীয় সাংস্কৃতিকধারার সাধারণ সম্পাদক কবি বিমল সাহা, জাতীয় শ্রমিকধারার সভাপতি রুবেল আকন্দ, জাতীয় মহিলাধারার সাধারণ সম্পাদক শাহনাজ সাথী প্রমুখ।

জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদকে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। উল্লেখ্য, কৃষক পেনশনের দাবিতে জাতীয় প্রেসক্লাবে ২০১৪ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত এক কর্মসূচিতে কৃষক ফেডারেশন ও নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে সাধারণ কৃষকগণ তাকে ‘কৃষকবন্ধু’ উপাধিতে ভূষিত করে। 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.