• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বাসীর প্রতি বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলীর কৃতজ্ঞতা প্রকাশ  এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ দ্বিতীয় দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী,পূর্ণমিলনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন। এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ প্রথম দিন ও ইফতার বিতরণ উদ্বোধন।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

ভোলায় বিজেপি’র কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত-১০

Reporter Name / ১৪৭ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উক্ত সংঘর্ষে ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে আলীনগর ইউনিয়নে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল যাদুঘর মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছু দিন ধরে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র কমিটি গঠনের কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় আজ জেলা ও উপজেলা বিজেপি’র নেতৃবৃন্দ আলীনগর ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের কার্যক্রম শুরু করে। এরই মধ্যে দুই আহ্বায়ক প্রার্থীর সমর্থকেরা সভাস্থলে জড়ো হয়। সভা চলাকালে আহ্বায়ক প্রার্থী আব্দুল মালেক ডাক্তার এর সমর্থকেরা সভাস্থলে উপস্থিত অপর আহ্বায়ক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনসার ফরাজীর নেতাকর্মীদের উপর চড়াও হয়। এসময় উভয়ের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে।

উপস্থিত নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যায়ে উভয়ই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। যা দীর্ঘ সময় স্থায়ী হয়। এতে কমপক্ষে ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। নেতৃবৃন্দরা কমিটি ঘোষণা না দিয়েই সভাস্থল ত্যাগ করতে বাধ্য হয়।

এ বিষয়ে ভোলা সদর উপজেলা বিজেপি’র ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর নূরনবী বলেন, ঘটনাস্থলে উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তবে আমরা উভয় পক্ষকে নিয়ে বসে পরে একটি কমিটি ঘোষণা দিবো।

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র ভোলা জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোতাসিন বিল্লাহ্ জানান, একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ায় সংঘর্ষের ঘটনা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ায় আমরা সেখান থেকে চলে আসি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.