• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বাসীর প্রতি বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলীর কৃতজ্ঞতা প্রকাশ  এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ দ্বিতীয় দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী,পূর্ণমিলনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৩তম ইনস্টলেশন অনুষ্ঠিত

Reporter Name / ১৪৭ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ : গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) গাজীপুরের মৌচাকে অবস্থিত দ্যা রয়না রিসোর্ট লিমিটেডে অনুষ্ঠিত হয় রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৩তম ইনস্টলেশন অনুষ্ঠান। এ উপলক্ষে নবনির্বাচিত সভাপতি প্রফেসর ডা. আমিরুল ইসলাম ও তাঁর বোর্ড আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান পিডিজি সাফিনা রহমান। তিনি রোটারির মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। অন্যান্য অতিথিরাও রোটারি আন্দোলনের তাৎপর্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান মোসলেম উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ক্লাব প্রেসিডেন্ট প্রফেসর ডা. আমিরুল ইসলাম। ক্লাবের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফল ও সার্থক হয়।

আনুষ্ঠানিকতা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাফেল ড্র এবং নৈশভোজের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। অতিথিরা ভেন্যু, খাবারের মান ও পরিবেশনার অভিনবত্বের প্রশংসা করেন।

প্রধান অতিথি পিডিজি সাফিনা রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “রোটারি ক্লাব অব ভাওয়ালের এই ইনস্টলেশন অনুষ্ঠান ছিল সত্যিই ইনোভেটিভ। ঢাকার বড় ক্লাবগুলোর আয়োজনকেও ছাড়িয়ে গেছে।”

ক্লাবের নবনির্বাচিত সভাপতি প্রফেসর ডা. আমিরুল ইসলাম প্রতিশ্রুতি দেন, সকল সদস্যের সহযোগিতায় আগামী বছরও রোটারির মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.