• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে ‘ভিডিও করে ব্ল্যাকমেইল’ কাণ্ডে তোলপাড়: পরিবার পরিকল্পনা পরিদর্শক দিদার ২ দিনের রিমান্ডে লালমনিরহাট-১ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন জামায়াত প্রার্থী পূবাইলের করমতলা এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা গুম-খুনের মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য গ্রহণ শেষ যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএনপির সহ-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের বাড়িতে এম এ মালিকের মতবিনিময় সভা শহীদ জিয়া ও সুবিমল দেওয়ানের শান্তি-উন্নয়নের দর্শনের উত্তরাধিকার দীপেন দেওয়ান আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় জেলা, জোন ও বিভাগীয় পর্যায় চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ কলেজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

লালমনিরহাট-১ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন জামায়াত প্রার্থী

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

এফ আই রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধি : আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে লালমনিরহাট-১ (হাতিবান্ধা-পাটগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার সন্ধ্যায়, পাটগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী নির্বাচনী অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। জামায়াতে ইসলামী এবং জোটের স্থানীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইশতেহারে আনোয়ারুল ইসলাম রাজু বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সনের ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে হাতিবান্ধা-পাটগ্রাম আসনকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা তার লক্ষ্য। এই উদ্দেশ্যে তিনি সেক্টরভিত্তিক উন্নয়ন পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।

ইশতেহারে তিনি শিক্ষা খাতে ১০০% সাক্ষরতা নিশ্চিত করার, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সুবিধাসহ স্মার্ট স্কুল স্থাপন করার এবং কারিগরি শিক্ষা ও আইটি প্রশিক্ষণ জোরদার করার প্রতিশ্রুতি দেন।

তিনি মেধাবী ও আর্থিকভাবে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা সহায়তা তহবিল এবং একটি আন্তর্জাতিক বৃত্তি সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেছেন।

কৃষি খাতে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য “কৃষক বাজার” প্রতিষ্ঠা, সুদমুক্ত ঋণ প্রদান এবং হিমাগার ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।

ইশতেহারে তিস্তা ও ধরলা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং ড্রেজিং কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত রয়েছে।

স্বাস্থ্য খাতে, ইউনিয়ন-ভিত্তিক কমিউনিটি ক্লিনিকগুলিকে শক্তিশালীকরণ, ভ্রাম্যমাণ স্বাস্থ্য ইউনিট চালু, দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবা কার্ড চালু এবং সরকারি হাসপাতালগুলিকে আধুনিকীকরণের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

তিনি “সবার জন্য এক” প্রকল্পের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ, যুব ও মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধি, ভিক্ষুকদের পুনর্বাসন এবং প্রতিটি পরিবারে কমপক্ষে একজন দক্ষ সদস্য গড়ে তোলার পরিকল্পনাও উল্লেখ করেছেন।

এছাড়াও ইশতেহারে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, কাঁচা রাস্তা পাকাকরণ, জলাবদ্ধতা সমস্যা সমাধান, পর্যটন কেন্দ্র উন্নয়ন, যুব ও ক্রীড়া সুবিধা সম্প্রসারণ এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতি বিরোধী কমিটি গঠনের ঘোষণা রয়েছে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে হাতিবান্ধা -পাটগ্রাম আসনকে একটি পরিকল্পিত, মানবিক ও উন্নত এলাকায় রূপান্তর করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Recent Comments

No comments to show.