• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘর্ষে ভাঙচুর; দু জন চালক আইসিইউতে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ সাভারের সাংবাদিক ইমনকে অপহরণের চেষ্টা ও হামলার প্রতিবাদে মানববন্ধন ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন  বিভিন্ন দূর্ঘটনায় উদ্ধার কাজে সক্রিয় ভূমিকা পালন করে আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের রোভার মো: শিফাদুল ইসলাম যুব। পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী অধিকার আদায়ের বজ্রকণ্ঠ কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। হাজীদের সেবায় দিনরাত নিয়োজিত বাংলাদেশ স্কাউটসের রোভার সদস্য বৃন্দ। জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হলেন রূপগঞ্জের ইয়াসিন আরাফাত। ভোলার ভেদুরিয়ায় নদী ভাঙন রোধে জুমার নামাজ শেষে বিক্ষোভ
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘর্ষে ভাঙচুর; দু জন চালক আইসিইউতে

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

 

কামাল খান, নিজস্ব প্রতিনিধি : সিলেট নগরীর সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে জগন্নাথপুর রোড-এর দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সেই ঘটনার জের ধরে জগন্নাথপুর রোডের এক পক্ষের সমর্থনে মিতালী এক্সপ্রেস-এর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় অতর্কিত হামলা চালিয়ে জগন্নাথপুর রোড ও জকিগঞ্জ রোড-এর শতাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাস্থলে চরম আতঙ্কের সৃষ্টি হয় এবং টার্মিনাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে জকিগঞ্জ রোডের দুইজন বাসচালক গুরুতর আহত হয়ে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category