• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়মিত প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনাকারী ইউনিট লিডারদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান” না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

গাজীপুরে ৩দিন ব্যাপী পিআইবির প্রশিক্ষণ; বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এখন আর কোন বাধা নেই : এম আব্দুল্লাহ

Reporter Name / ১০৯ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

আসাদুজ্জামান আকাশ, গাজীপুর : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আবদুল্লাহ বলেছেন, কাজের মাধ্যমে সাংবাদিকদের যোগ্যতা প্রমাণের এখনই সময়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এখন আর কোন বাধা নেই। সাংবাদিকরা সত্য লিখলে প্রসাশন বা কোন রাজনৈতিক শক্তি এখন আর চাপ দেয়না।
তিনি বলেন, গত ষোল বছরে ফ্যাসিবাদী কায়দায় মুক্ত সাংবাদিকতায় বাধাগ্রস্থ করা হয়েছে। ৫ আগস্টের পর সেই বাধা ও ভয় দূর হয়েছে। এখন সাংবাদিকদের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।  সকল অপসাংবাদিকতার বিরুদ্ধে সৎ ও ন্যায়নিষ্ঠ  সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সাংবাদিকদের হারানো সম্মান ফিরে আসবে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত  ৩ দিনব্যাপী সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গাজীপুরে কর্মরত সাংবাদিকদের দক্ষতা আরো বৃদ্ধি ও মান সম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরীতে আগ্রহী করে তোলার লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গাজীপুরে কর্মরত সাংবাদিকদের জন্য এই তিনদিন ব্যাপী ‘সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকতের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লা, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সহ-সভাপতি মো. রেজাউল বারী বাবুল, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, দৈনিক মুক্ত সংবাদের বার্তা সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ ।
তিনদিন ব্যাপী প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে সমসাময়িক প্রেক্ষাপটে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ সম্পর্কে অবহিতকরণ ও উপায় সম্পর্কে জানানো, অনুসন্ধ্যানী ফ্যাক্ট চেক ও মোবাইল সাংবাদিকতার ধরণ, কৌশল এবং ধাপসমূহ নিয়ে বিস্তারিত ধারণা দেয়া হয়। সমাপনী অনুষ্ঠানে ৩৫জন সাংবাদিককে পিআইবির সনদ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.