• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়মিত প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনাকারী ইউনিট লিডারদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান” না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

নতুন বাংলাদেশ গঠনে এবি পার্টি’র পাশে থাকতে চায় জাকের পার্টি

Reporter Name / ১১১ Time View
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি, গাজীপুর : আজ ২১ জানুয়ারী (মঙ্গলবার) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকসহ নতুন নেতৃত্বের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশ জাকের পার্টির মহাসচিব শামীম হায়দারের নেতৃত্বে জাকের পার্টির একটি প্রতিনিধি দল। এবি পার্টি’র কেন্দ্রীয় কার্যালয়ে তাদের স্বাগত জানান পার্টি’র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

দুই দলের প্রতিনিধিদের মাঝে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এসময় এবি পার্টির গঠন প্রক্রিয়া, রাজনৈতিক কার্যক্রম, ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ নিয়ে জাকের পার্টি’র প্রতিনিধি দলকে অবহিত করেন ব্যারিস্টার ফুয়াদ। জাকের পার্টি’র প্রতিষ্ঠা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে কথা বলেন পার্টির মহাসচিব শামীম হায়দার। তিনি এবি পার্টি’র রাজনৈতিক ভুমিকা ও কার্যক্রমের প্রশংসা করে বলেন, আগামীতে নতুন বাংলাদেশ গঠনে এবি পার্টি’র পাশে থাকতে চায় জাকের পার্টি। পরে প্রতিনিধি দল এবি পার্টি’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এবি পার্টি’র প্রতিনিধি দলে ছিলেন পার্টি’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল ও আন্তর্জাতিক বিভাগের সদস্য হাজরা মেহজাবীন।

জাকের পার্টি’র প্রতিনিধি দলে ছিলেন পার্টি’র ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়া, মহাসচিব শামীম হায়দার, অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট আবু বাকার ছিদ্দিক খান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট ফুটবলার কায়সার হামিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ খান যুবরাজ, কার্যনির্বাহী কমিটির সদস্য মুফতি মর্তুজা ইবনে মোস্তফা সালেহি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.