• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়মিত প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনাকারী ইউনিট লিডারদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান” না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

গাজীপুরে অপহরণের দুই ঘন্টা পর শিশু শিক্ষার্থী উদ্ধার; আটক ১

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

গোলাম রসুল দিনার : অপহরণের দুই ঘণ্টা পর গাজীপুর থেকে অপহৃত এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কালনী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
আটককৃত অপহরণকারী হলো- গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বলদা এলাকার রুহুল আমিনের ছেলে নাঈম হোসেন (১৮)। অপহৃত শিশু শ্রেষ্ঠ হোসেন আরব (৮) একই উপজেলার মারতা এলাকার ও হাবিব জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান হাবিবুর রহমানের ছোট ছেলে।
পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর উত্তর ছায়াবিথী এলাকার মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার সামনে থেকে বিকাল তিনটার দিকে অপরনকারীরা শিশু শিক্ষার্থী মো. শ্রেষ্ঠ হোসেন আরব’কে অপহরণ করে নিয়ে যায়। পরে এ ঘটনা পুলিশকে জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় বিকাল দুই ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়।
এ বিষয়ে সাব-ইন্সপেক্টর ইয়াসিন আরাফাত জানান, জিএমপি সদর থানা জোনের সহকারী কমিশনার মো. দিন-ই-আলমের দিকনির্দেশনায় আমি ও এএসআই আব্দুর রশিদসহ সঙ্গীয় ফোর্স বিকেল তিনটায় অভিযান চালিয়ে পাঁচটার মধ্যে অপহৃত শিশুটিকে উদ্ধার ও একজন অপহরণকারীকে আটক করা হয়েছে। আরো অধিকতর তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.